Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পরিবারের সঙ্গে কি নাৎসি যোগ ছিল কিংবা কেউ কি নিয়েছিলেন নাৎসি সদস্যপদ? জার্মানিতে এই প্রশ্নের জবাব মিলছে এক নতুন অনলাইন সার্চ টুলে, যা ইতিমধ্যেই লাখো মানুষের আগ্রহ কেড়েছে এবং অনেকের জন্য তা বেদনাদায়কও হয়ে উঠেছে(Nazi Search)।
সোশাল প্ল্যাটফর্ম খোঁজ দিচ্ছে সদস্য কার্ডের (Nazi Search)
জার্মান সংবাদপত্র ডি জাইট (Die Zeit) জার্মান ও মার্কিন আর্কাইভের সহযোগিতায় এই প্ল্যাটফর্ম তৈরি করেছে। এতে “NSDAP-Mitgliederkartei” নামে পরিচিত লক্ষ লক্ষ নাৎসি পার্টির সদস্যপদ কার্ড খোঁজা যায়।
কয়েক সেকেন্ডেই মিলছে পরিচয়
অস্ট্রিয়ার সাংবাদিক ক্রিশ্চিয়ান রাইনার এই টুল ব্যবহার করে কয়েক সেকেন্ডেই জানতে পারেন, তাঁর দাদু ১৯৩৮ সালের ২১ এপ্রিলের কাছাকাছি সময়ে নাৎসি পার্টিতে যোগ দেন অস্ট্রিয়া জার্মানির সঙ্গে যুক্ত হওয়ার (Anschluss) মাত্র কয়েক দিনের মধ্যেই। রাইনার বলেন, তিনি জানতেন দাদু নাৎসি-ঘনিষ্ঠ ছিলেন, তবে এত দ্রুত যোগ দেওয়াটা তাঁকে বিস্মিত করেছে।
খোঁজ মিলছে পারিবারিক ইতিহাসের
এই সার্চ টুল শুধু ব্যক্তিগত কৌতূহল মেটাচ্ছে না, বরং পারিবারিক ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে অনেককে। কেউ কেউ জানিয়েছেন, তাঁদের পরিবারের ‘নাৎসিবিরোধী’ ভাবমূর্তি ভেঙে গেছে এই অনুসন্ধানে।
মানুষ নির্ভয়ে অতীত খতিয়ে দেখছেন (Nazi Search)
ডি জাইট জানিয়েছে, এপ্রিলের শুরুতে চালুর পর থেকেই টুলটির ব্যবহার মিলিয়ন ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এত আগ্রহের কারণ হল নাৎসি যুগের অধিকাংশ মানুষ এখন আর জীবিত নন, ফলে মানুষ নির্ভয়ে অতীত খতিয়ে দেখতে পারছেন।
আরও পড়ুন: Gas Candidate : গ্যাস সিলিন্ডারের জোগান সীমিত: রান্না করে প্রচারে যেতে দেরি প্রার্থীর
উঠে আসছে বহু অজানা তথ্য (Nazi Search)
ঐতিহাসিকভাবে ১৯২৫ থেকে ১৯৪৫ সালের মধ্যে প্রায় ১ কোটি ২ লক্ষ জার্মান নাৎসি পার্টির সদস্য ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এই সদস্যপদ কার্ডগুলি রক্ষা করা হয় এবং পরে যুক্তরাষ্ট্র ও জার্মান আর্কাইভে সংরক্ষণ করা হয়। এই নতুন টুল সেই নথিগুলোকে সহজে খোঁজার সুযোগ করে দিয়ে বহু অজানা সত্য সামনে আনছে যা অনেকের জন্য চমকপ্রদ, আবার কারও জন্য গভীর আঘাতের কারণ হয়ে উঠেছে।



