Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা ‘ (Neel–Madhumita)। যেখানে একেবারে নতুন জুটি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও মধুমিতা সরকারকে(Madhumita Sarcar)। ধারাবাহিকের গল্পে রয়েছে এক অন্যরকম গল্প। তবে বহুদিন পর ছোট পর্দায় ফিরছেন মধুমিতা। অপরদিকে নীল ও মধুমিতা জুটিও একেবারে নতুন। তাঁদের চরিত্রগুলি কেমন ? বাস্তব জীবনের সাথে কতটা মিল রয়েছে ধারাবাহিকের চরিত্রগুলি? কী বললেন এ বিষয়ে নীল ও মধুমিতা? সাথে লীনা গঙ্গোপাধ্যায়ও (Leena Gangopadhyay) কিছু অজানা কথা শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।

স্বপ্নকে স্পর্শ করা (Neel-Madhumita)
এই ধারাবাহিকে নীলকে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে। চরিত্রটি নীলের কাছে খুবই বিশেষ, কারণ এটি তাঁর বাবার বহু দিনের ইচ্ছেকে স্পর্শ করছে। অভিনেতার বাবার ইচ্ছা ছিল নীল ডাক্তার হবে, কিন্তু নীল সেই পথে হাঁটেনি। নীল বলেন,” পড়াশোনায় খুব ভালো ছিলাম না, অঙ্কে ভয় লাগত। তাই ডাক্তার হওয়া হয়ে ওঠেনি। কিন্তু আজ এই চরিত্রের মাধ্যমে বাবার স্বপ্নটা পরোক্ষ ভাবে পূরণ করতে পারছি।” ধারাবাহিকটি টেলিকাস্ট হলে তাঁর বাবা আরও ভালো ভাবে নীলের ভুল ধরতে পারবেন বলে জানান অভিনেতা। দর্শকরা এই প্রথমবার নীলকে ডাক্তারের চরিত্রে দেখতে চলেছেন, যা নিঃসন্দেহে এক নতুন অভিজ্ঞতা হবে সকলের জন্য।

এই ধারাবাহিকের লেখিকা ও নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নীল। নীল বলেন,” অনেকদিন ধরেই লীনাদির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, এবার সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে।” যদিও এর আগে বুম্বাদার প্রোডাকশন হাউজে কাজ করেছেন নীল। তবে এই প্রথমবার তিনি লীনাদির স্ক্রিপ্ট ও কথার মাধ্যমে অভিনয় করতে চলেছেন এই ধারাবাহিকে। এটিকে নীল তাঁর জীবনের এক বড় প্রাপ্তি বলে মনে করেন।
দর্শকের ভালোবাসা পাওয়া চরিত্র (Neel-Madhumita)
মাঝে ধারাবাহিকের টিআরপি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল। অনেকেই বলেছিলেন, এবার হয়ত স্বামী স্ত্রীর মাঝে টক্কর হবে। কারণ স্টার জলসার অন্য আরেকটি ধারাবাহিককে অভিনয় করছেন তৃণা । তবে নীলের মতে, সে সব কিছুই না, তৃণা তাঁর সেরাটা দিয়ে অভিনয় করছেন তাঁর ধারাবাহিকে ,অপরদিকে নীল তাঁর সর্বস্ব দিয়ে ‘ শাখ্য’ চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে।

আরও পড়ুন: Ishani Chatterjee: মাস্ক পরেও রেহাই নেই পারুলের! রাস্তায় বেরোতেই বিপাকে অভিনেত্রী
চ্যালেঞ্জিং চরিত্র (Neel-Madhumita)
অন্যদিকে অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) জানিয়েছেন যে, তাঁর চরিত্র ‘ ঝিল’ খুবই চ্যালেঞ্জিং। চরিত্রের জন্য তাঁকে র্যাপ শিখতে হয়েছে,যা তাঁর জন্য এক নতুন অভিজ্ঞতা। অভিনেত্রী বলেন ,”চুপচাপ ঝিমিয়ে পড়া চরিত্র করতে ভালো লাগে না। আমি একটু প্রাণবন্ত ,লড়াকু ধরনের চরিত্র করতে পছন্দ করি।” ঝিল চরিত্রে তাঁর সেই প্রাণবন্ত দিকটিক দর্শকরা দেখতে পাবেন।
বহু রিসার্চের ফল (Neel-Madhumita)
ধারাবাহিকটির সৃষ্টিকারী লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) জানিয়েছেন, এই গল্পটি তৈরি করতে অনেক রিসার্চ করতে হয়েছে। যদিও এর আগে ‘ ধুলোকনা’তে গরীব মানুষদের কথা তুলে ধরা হয়েছিল ,তবে সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে করা হয়নি। আর ‘ভোলে বাবা পার করেগা ‘ ধারাবাহিকের জন্য রীতিমত বস্তিতে ঘুরে ঘুরে রিসার্চ করতে হয়েছে । কলকাতার বস্তিতে গিয়েছিলেন রিসার্চের জন্য। লীনা গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে ভেবেছিলেন এমনই সব চরিত্রগুলিকে তুলে ধরবেন বলে। তবে সময় ও সুযোগ হয়ে উঠছিল না। সাড়ে পাঁচটায় স্লট পাওয়ায় খানিকটা মন খারাপ হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের। তবে এর আগে এই স্লটে বাজিমাত করেছিল ‘ইচ্ছে নদী’ ধারাবাহিক। আসলে তিনি মনে করেন, এটি একটি অন্য ঘরানার ধারাবাহিক, যা দর্শকের মনে জায়গা করে নেবে।



