Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেদারল্যান্ডসে রয়েছে পথকুকুরদের জন্য বিশেষ পুলিশ বাহিনী। তাছাড়াও এই দেশে কুকুরদের জন্য আছে বিশেষ সুবিধার ব্যবস্থাও আছে (Stray Dog Problem)।
Netherlands Stray Dog (Stray Dog Problem)
এই মুহূর্তে ভারতের পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে। প্রসঙ্গত কদিন আগেই দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আর সেটা নিয়েই চলছে বিতর্ক। বহু মানুষ এবং সংস্থা এই রায়ের বিপক্ষে তাঁদের মত প্রকাশ করেছে। এই পদক্ষেপকে অন্যায্য বলে মনে করছেন অনেকেই। গত দুই থেকে তিন বছরে কুকুরের কামড়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে (Stray Dog Problem)।
তবে সিদ্ধান্ত ঘিরে অনেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন এবং পথকুকুরদের প্রতি নিজেদের ভালবাসার কথা প্রকাশ করেছেন। পথকুকুরদের প্রতি ভালবাসার কথা প্রকাশ করেছেন ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদে। তাঁর এই বার্তা সকলের মন জয় করে নিয়েছে।

কিন্তু নেদারল্যান্ডসের ছবি পুরো উল্টো। সেখানে বরং কুকুরদের প্রতি মানবিক আচরণ দৃষ্টান্ত সমান। নেদারল্যান্ডসে পথকুকুরদের খুব যত্ন সহকারে যেমন চিকিৎসা করা হয় তেমনই এখানে কুকুর হত্যাকে গুরুতর অপরাধ বলে মনে করা হয়। রয়েছে পুলিশ বাহিনী, যারা পথকুকুরদের বিপদে দ্রুত সাড়া দিয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করে।
নেদারল্যান্ডসে কুকুরদের জন্য রয়েছে সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং আইনি সুরক্ষার ব্যবস্থা। তাদের নির্দিষ্ট সময় অন্তর জীবাণুমুক্ত করা হয় এবং টিকা দেয়া হয়, তারপর আবার ফিরিয়ে দেয়া হয় আশ্রয়কেন্দ্রে। সেখানে তাদের যত্ন সহকারে দেখাশোনা করা হয়। তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে করা হয় সংখ্যা নিয়ন্ত্রণ (Stray Dog Problem)।
আরও পড়ুন: Daily Horoscope: স্বাধীনতার দিন সাড়ে সাতির প্রভাব, জানুন কেমন কাটবে সারাদিন!
নেদারল্যান্ডসে কুকুর কেনার থেকে দত্তক নেয়ার জন্য বেশি উৎসাহিত করা হয় যাতে সেই সব কুকুর পেতে পারে আশ্রয়। সেই কারণে কুকুর কেনার উপর বেশি কর আদায় করা হয় যাতে সেখানে মানুষ কুকুর কেনার থেকে বেশি দত্তক নিতে আগ্রহী হয়। হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া কুকুর যাতে উদ্ধার করা যায় সেই জন্য জন্মের সাত সপ্তাহের মধ্যে সমস্ত কুকুরকে মাইক্রোচিপ করতে হবে এবং আট সপ্তাহের মধ্যে একটি জাতীয় রেজিস্টার করতে হয় (Stray Dog Problem)।
কুকুরদের জন্য রয়েছে বিশেষ পুলিশ বাহিনী। তারা প্রাণীদের উপর হওয়া অত্যাচারের খবর পেলে সঙ্গে সঙ্গে তার দ্রুত ব্যবস্থা নেয় এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে যথাযত ব্যবস্থা গ্রহণ করে। নেদারল্যান্ডসের এই মডেল আগামীতে আরও দেশকে দিশা দেখাতে পারে বলেই ধারণা করা হয়।


