Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈভবকে আউট করে কাইল জেমিসনকে নিজের উদযাপনের জন্য শাস্তি পেতে হয়েছে (Kyle Jamieson)।
১৫ বছরের বাচ্চাকে ভয় কাইলের (Kyle Jamieson)
বিশ্ব ক্রিকেট ইতিমধ্যেই জেনে গিয়েছে বৈভব সূর্যবংশীর নাম। এই মুহূর্তে এই ১৫ বছরের আক্রমণাত্মক আপনার দাপিয়ে বেড়াচ্ছেন আইপিএল-এর মঞ্চ। ইতিমধ্যেই টিনিনজর করেছেন রাজস্থানের হয়ে। বুমরাকে অনায়াসে উড়িয়ে দিয়েছিলেন গ্যালারিতে। বিশ্বমানের এই বোলারকে ছক্কা হাঁকানোর পর থেকে আরও বেশি করে যেন তিনি চেপে বসছেন বিপক্ষের বোলারদের উপর। তাঁর বিরুদ্ধে বল করার আগেই বোলারদের মধ্যে ভয় কাজ করছে আর এ কথা স্বীকার করলেন কাইল জেমিসন (Kyle Jamieson)।
বৈভবকে ভয় পেয়েই মাত্রা ছাড়ানো উচ্ছ্বাস প্রকাশ কাইল জেমিসনের। দিল্লি ক্যাপিটালসের এই পেসার এমন কথাই জানালেন তাঁর শাস্তির পর। এই কিউয়ি তারকা পরিকল্পনা কাজে লেগে যাওয়ার কারণে নিজের আনন্দ সামলাতে না পেরেই নিজের আগ্রাসন এই ভাবে প্রকাশ করে ফেলেছেন বলে জানালেন।
বৈভবকে আউট করে কাইলের উদযাপন ভাল চোখে নেয়নি আইপিএল কতৃপক্ষ কারণ তিনি যেভাবে আগ্রাসন দেখিয়েছেন সেটা আইপিএল-এ অপরাধ। আইপিএল-এর আচরণবিধি ভাঙার জন্য শাস্তির মুখেও পড়তে হয়েছে কাইলকে। ম্যাচ রেফারি তাঁকে সতর্ক করেন এবং তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। এর পাশাপাশি তাঁকে ক্রিকেটপ্রেমীদের একাংশের সমালোচনার মুখেও পড়তে হয়েছে (Kyle Jamieson)।

ম্যাচ শেষে জেমিসনকে প্রশ্ন করা হয় যে ১৫ বছরের এই ব্যাটারকে আউট করার পর কেন তিনি এমন উচ্ছ্বাস দেখান? উত্তরে যা বললেন তাতে স্পষ্ট বৈভবের বৈভবে ইতিমধ্যেই ভীত-সন্ত্রস্ত বোলাররা। তিনি বলেন, ‘জীবনে কখনও ১৫ বছরের একটা বাচ্চাকে এত ভয় পেয়েছি বলে মনে করতে পারছি না। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিলাম। পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগায় উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম।’’ সেক্ষেত্রেও এমন উচ্ছ্বাস? জেমিসন বলেছেন, ‘রাজস্থান রয়্যালসের প্রথম দুই ব্যাটার সব দলকেই সমস্যায় ফেলছে। খুব তাড়াতাড়ি রান তুলতে পারে ওরা। আমরা ওদের এক জনকে ফুলটস দিয়ে আউট করেছি। আর এক জনকে ইয়র্কারে। শুরুতেই ২ উইকেট তুলে নিতে পারায় পাওয়ার প্লে-তে রাজস্থানের পরিকল্পনা ভেস্তে যায়।’
আরও পড়ুন: Orange Alert: কলকাতা ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, জারি কমলা সতর্কতা
শুক্রবার এই মরশুমের প্রথম ম্যাচ খেলেন দিল্লির হয়ে অজি তারকা পেসার মিচেল স্টার্ক। প্রথম ম্যাচেই তাঁর স্পেলে তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি অন্যতম সেরা এবং বিশ্বমানের। এই ম্যাচের পর জেমিসনকে স্টার্কের সঙ্গে জুটি বেঁধে বল করার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এক কথায় দুর্দান্ত। স্টার্ক বিশ্বমানের বোলার। ওর মতো ক্রিকেটার দলে থাকা মানে বিরাট সুবিধা। স্টার্ক একদম ঠিক সময় দলের সঙ্গে যোগ দিয়েছে। ওর সঙ্গে নতুন বল ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা দারুণ (Kyle Jamieson)।’


