Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শুরুর আগে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের উদ্দেশে নীরবতা পালন করা হচ্ছে। এবার দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্রাজিল তারকা নেইমার (Neymar)।
মানবিক নেইমার (Neymar)
বিশ্বকাপের মাঝেই ভেনেজুয়েলায় ভূমিকম্প প্রাণ হারিয়েছেন অনেকে। এবার বিশ্বকাপের বিশ্ব যুদ্ধের মাঝেই দেখা গেল নেইমারের মানবিক দিক। বিশ্বকাপের প্রতিটা ম্যাচ শুরুর আগে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের উদ্দেশ্যে পালন করা হচ্ছে নীরবতা। এবার আর্থিক সাহায্য করলেন নেইমার (Neymar)।
সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দুর্গতদের প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা দিয়েছেন নেইমার। সেই টাকায় জল, ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনা হবে বলেই জানা গেছে। ব্রাজিলের এক সংবাদমাধ্যমে নেইমার জানিয়েছেন, ‘ভেনেজুয়েলায় মানুষদের কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। ঈশ্বর শক্তি দিন ওঁদের।’

এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ। উদ্ধারকাজ থেকে শুরু করে আবার জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে বহু দেশের পক্ষ থেকে। এবার সেই তালিকায় যোগ দিলেন নেইমার।
আরও পড়ুন: Operation Amistad: বিদ্ধস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ভারত, শুরু অপারেশন আমিস্তাদ
গ্রুপ পর্বের খেলা শেষ করে জাপানের বিরুদ্ধে নকআউট পর্বের ম্যাচ খেলতে নামবেন ভিনি-নেইমাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমার মাঠে নামলেও ম্যাচ টাইম বেশি পাননি। তবে জাপানের বিরুদ্ধে বেশি ম্যাচ টাইম পাবেন বলেই জানিয়েছেন দলের কোচ আনচেলোত্তি। তিনি বলেছেন, ‘গত এক সপ্তাহে ওর উন্নতি খুব ভাল হয়েছে। কিন্তু এই ম্যাচে ও আরও বেশি সময় খেলবে।’ তবে নেইমার শুরু থেকে খেলবেন কি না তা খোলসা করেননি আনচেলোত্তি (Neymar)।


