Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফিউচার অ্যান্ড অপশনের জন্য প্রি ওপেন সেশন আনছে NSE। কবে থেকে শুরু? কী কী থাকছে সেখানে (NSE)?
F&O সেগমেন্টের জন্য বিশেষ সেশন (NSE)
৮ ডিসেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভস অর্থাৎ ফিউচার ও অপশন (F&O) সেগমেন্টে নতুন প্রি-ওপেন সেশন শুরু করতে চলেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। সিঙ্গল স্টক এবং ইনডেক্স ফিউচারের (Future and Option) জন্য প্রি-ওপেন সেশন থাকবে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর তরফে জানানো হয়েছে, প্রি-ওপেন সেশন চলবে কল অকশন মেকানিজমের মাধ্যমে। মাত্র ১৫ মিনিটের জন্য চালু থাকবে ওই সেশন। সকাল ৯টা থেকে ৯টা ১৫ পর্যন্ত চলবে এই প্রি-ওপেন সেশন। এই ১৫ মিনিটের সেশন আবার ৩টি ভাগে ভাগ করা হয়েছে।
Order Entry Period
৯টা থেকে ৯টা ৮ মিনিট পর্যন্ত চলবে অর্ডার এন্ট্রি। ট্রেডাররা অর্ডার প্লেস, মডিফাই বা বাতিল করতে পারবে এই সময়ের মধ্যে।
Order Matching & Trade Confirmation
সকাল ৯টা ৮ থেকে ৯টা ১২ মিনিট পর্যন্ত চলবে অর্ডার ম্যাচিং ও ট্রেড কনফার্মেশন। অর্ডার এন্ট্রি শেষ হওয়ার পরেই এই কাজ শুরু হবে। ইক্যুইলিব্রিয়াম প্রাইসের উপর নির্ভর করে ওপেনিং প্রাইস নির্ধারণ করবে সিস্টেম এবং তার সঙ্গে অর্ডার ম্যাচ করবে।

আরও পড়ুন: Bilaspur Train Accident: ভয়ঙ্কর সংঘর্ষে লন্ডভন্ড কোরবা প্যাসেঞ্জার, মৃত ৫!
Buffer Period
সকাল ৯টা ১২ থেকে ৯টা ১৫ পর্যন্ত চলবে বাফার পিরিয়ড। প্রি-ওপেন থেকে সাধারণ ট্রেডিং সিজনে ঢোকার ট্রান্সজিশন পিরিয়ড এটি।
প্রি-ওপেন সেশন স্টক ও সূচকের (index) কারেন্ট মান্থ (Current Month Futures) ফিউচারের ক্ষেত্রে কার্যকর হবে। প্রি ওপেন সেশনে Far Month (M3) কন্ট্র্যাক্ট, স্প্রেড ও অপশন কন্ট্র্যাক্টের ক্ষেত্রে কার্যকর হবে না (NSE)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


