Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: একটা সময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে প্রসেনজিৎ ছেয়ে ছিল। ঘরের ছেলে বলেই মনে করতেন সকলে, বাংলা ছায়া ছবিও মানেই প্রসেনজিৎ এর ভূমিকা অপরিসীম (Padma Award)। প্রায় চার দশকের অভিনয় জীবনে টলিউডকেও উর্বর করতে অনেক অনেক অবদান রয়েছে তাঁর। সেই অবদানের কথা মাথায় রেখেই টলিউডের সুপারস্টারকে এই সম্মাননা।

প্রথম কাজ শুরু (Padma Award)
হৃষিকেশ মুখার্জির ছোটো জিজ্ঞাসা – তে শিশু অভিনেতা হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন, যার জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন – বছরের সবচেয়ে অসামান্য কাজের পুরস্কার জিতেছিলেন। এর পর তিনি শিশু অভিনেতা হিসেবে অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করেন । বিমল রায়ের ‘দুটি পাতা’ ছবির মাধ্যমে তার প্রথম প্রধান ভূমিকা আসে।
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবিতে অভিনয় (Padma Award)
প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল, উৎসব, চোখের বালি, দোসর, খেলা এবং দ্য লাস্ট লিয়র ছবিতে অভিনয় করেছেন । এর মধ্যে দ্য লাস্ট লিয়র ছবিটি ছিল তার অভিনীত একমাত্র ইংরেজি ছবি এবং এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন। তিনি তপন সিন্হা পরিচালিত আতঙ্ক, তরুণ মজুমদার পরিচালিত পথভোলা, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত স্বপ্নের দিন ছবিতে অভিনয় করেন। তিনি ২০১৭ সালে “বুম্বাদা শট রেডি” নামে আত্মজীবনী লিখেছেন

আরও পড়ুন: Chand Mera Dil: অনন্যা পান্ডের ভরতনাট্যম দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক
পদ্মশ্রী সম্মান
জানুয়ারি মাসে সাধারণতন্ত্র দিবসেই পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেসময়েই জানা যায়, বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঘরের ছেলের থেকে দ্রৌপদী মুর্মু হাত থেকে পুরস্কার নেওয়া, বাঙ্গালীর ঘরে ঘরে এই আনন্দের কোনো সীমানা নেই।



