Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ৯ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন(Pak Terror Attack)। আফগানিস্তান সীমান্তঘেঁষা বাজাউর জেলায় এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরকভর্তি একটি ট্রাক নিরাপত্তা শিবিরের মূল ফটকে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটানোর পর জঙ্গিরা ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র।
পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা (Pak Terror Attack)
পেশোয়ারের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, হামলার পর দীর্ঘক্ষণ নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে। ঘটনায় অন্তত ১০ জন জঙ্গিও নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩৫ জন নিরাপত্তাকর্মী। বাজাউরের আরেক সরকারি আধিকারিকও হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।
টিটিপির হামলা বেড়েছে
এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে টিটিপির হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই দিনে বাজাউরের ইনায়াত কিল্লি এলাকায় একটি ফ্রন্টিয়ার কর্পস ক্যাম্পে মর্টার হামলায় আরও তিন নিরাপত্তাকর্মী আহত হন।
গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত
এর আগে রবিবার বান্নুর ফতেহ খেল এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছিলেন। আবার ৭ মে হাঙ্গু জেলার থাল এলাকার একটি বাজারে মর্টার হামলায় প্রাণ হারান ৬ জন।
পাক অভিযোগ অস্বীকার কাবুলের (Pak Terror Attack)
পাকিস্তান দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। যদিও কাবুল সেই অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের সম্পর্ক গত কয়েক মাসে তীব্র উত্তেজনার মুখে পড়েছে। সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের বিমান হামলা এবং আফগানিস্তানে সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে।
আরও পড়ুন: Malda: বিহার থেকে মালদহে আগ্নেয়াস্ত্র! বড় অপরাধের ছক ভেস্তে দিল পুলিশ
উগ্রপন্থা ব্যুমেরাং (Pak Terror Attack)
বিশ্লেষকদের মতে, অতীতে কূটনৈতিক স্বার্থে উগ্রপন্থী গোষ্ঠীগুলিকে ব্যবহার করার নীতিই এখন পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে রয়েছে ইসলামাবাদ।



