Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছর শুরু হওয়ার আগে আর মাত্র একদিন। আজ, ৩১ ডিসেম্বরই প্যান (PAN) ও আধার (Aadhaar) লিঙ্ক করার শেষ দিন। এই সময়সীমার মধ্যে লিঙ্ক না করলে ১ জানুয়ারি ২০২৬ থেকে আপনার প্যান কার্ড “ইনঅপারেটিভ” বা অকার্যকর হয়ে যাবে(Pan Aadhar)। এর প্রভাব পড়বে আয়কর ও আর্থিক লেনদেনের প্রায় সব ক্ষেত্রেই।
প্যান-আধার লিঙ্ক (Pan Aadhar)
আয়কর দফতর আগেই জানিয়ে দিয়েছিল, প্যান-আধার লিঙ্কের শেষ সময়সীমা ছিল ৩০ জুন ২০২৩, পরে তা বাড়িয়ে ৩১ মে ২০২৪ করা হয়। বর্তমানে লিঙ্ক করতে গেলে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে যাঁরা ১ অক্টোবর ২০২৪ বা তার পরে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান পেয়েছেন, তাঁদের এই জরিমানা দিতে হবে না।
লিঙ্ক না করলে কী সমস্যা হবে?
প্যান অকার্যকর হলে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আয়কর রিটার্ন ফাইল করা, ট্যাক্স রিফান্ড পাওয়া—সবই বন্ধ হয়ে যাবে। ১০,০০০ টাকার বেশি ব্যাঙ্ক লেনদেন করা যাবে না। ডেবিট বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন, ব্যাঙ্ক বা পোস্ট অফিসে নগদ জমা, ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডার কেনাও বাধার মুখে পড়বে।
এছাড়াও পাসপোর্ট আবেদন, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং TDS/TCS সংক্রান্ত সুবিধাও পাওয়া যাবে না। ফর্ম ২৬AS-এ TDS/TCS ক্রেডিট দেখা যাবে না।
ডেডলাইন মিস করলে কী করবেন? (Pan Aadhar)
প্যান অকার্যকর হলেও পরে আবার সক্রিয় করা সম্ভব। তবে তখনও ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। আধার তথ্য জমা ও পেমেন্টের ৩০ দিনের মধ্যে প্যান আবার চালু হবে।
প্যান-আধার লিঙ্ক করার পদ্ধতি (Pan Aadhar)
১. আয়কর ই-ফাইলিং পোর্টালে লগইন করুন
২. প্রোফাইল সেকশনে গিয়ে প্যান-আধার লিঙ্ক অপশন বেছে নিন
৩. প্যান ও আধার নম্বর দিন
৪. ই-পে ট্যাক্সের মাধ্যমে জরিমানা (যদি প্রযোজ্য হয়) পরিশোধ করুন
৫. পেমেন্টের পর আবার পোর্টালে ফিরে OTP দিয়ে লিঙ্কিং সম্পূর্ণ করুন
আরও পড়ুন: Bangladesh: ঢাকায় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর: তারেক রহমানের হাতে দিলেন মোদির শোকবার্তা
লিঙ্ক স্ট্যাটাস কীভাবে জানবেন? (Pan Aadhar)
ই-ফাইলিং পোর্টালে গিয়ে “Link Aadhaar Status” অপশনে প্যান ও আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। সময় থাকতে আজই কাজটি সেরে ফেলুন, নাহলে নতুন বছরেই বড় সমস্যায় পড়তে পারেন।



