Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্চায়েত স্তরে প্রশাসনিক কাজের গতি বাড়ানো (Panchayat Amendment Bill), আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরিষেবা প্রদানে যাতে কোনও বাধা না আসে, সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকার ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ প্রকাশ করেছে। ২৩ জুলাই কলকাতা গেজেটে প্রকাশিত এই প্রস্তাবিত সংশোধনী বিলে পঞ্চায়েত পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।
নতুন প্রস্তাব (Panchayat Amendment Bill)
নতুন প্রস্তাব অনুযায়ী, কোনও গ্রাম পঞ্চায়েতে (Panchayat Amendment Bill) প্রধান ও উপপ্রধান টানা ১৫ দিনের বেশি সময় অনুপস্থিত থাকলে এবং নির্বাচিত সদস্যদের মধ্যে কেউ দায়িত্ব নিতে রাজি না হলে, নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা সমমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ ৩০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবেন। ওই সময়ে পঞ্চায়েতের প্রশাসনিক দায়িত্ব তাঁর হাতেই থাকবে।
এছাড়া প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিতে (Panchayat Amendment Bill) যদি টানা দুই মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হয়, তাহলে বিডিও-র অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক আহ্বান করতে পারবেন। সেই বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন।
আর্থিক লেনদেনেও বাড়ানো হচ্ছে নজরদারি। গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ ছাড়ের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। চেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও সচিব যৌথভাবে স্বাক্ষর করবেন। পাশাপাশি প্রতি মাসের আয়-ব্যয়ের হিসাব প্রধান ও বিডিও-র কাছে জমা দেওয়ার দায়িত্বও তাঁর উপরই ন্যস্ত করা হতে পারে।
গ্রাম সভার সভাপতিত্ব নিয়েও পরিবর্তনের প্রস্তাব এসেছে। প্রধান, উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধি অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের মধ্য থেকে জ্যেষ্ঠ সদস্যকে সভাপতিত্বের দায়িত্ব দিতে পারবেন।
আরও পড়ুন: Ulto Rath Astro: উল্টো রথে ভাগ্য খুলবে এসব রাশির জাতকদের, লিস্টে আছে আপনার নাম?
রাজ্য সরকারের দাবি, এই সংশোধনীগুলির মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলা হবে। একই সঙ্গে গ্রামীণ স্তরে প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই নতুন বিল আনা হয়েছে।


