Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বাংলা কনটেন্ট নিয়ে ফের চমক দিল ওটিটি প্ল্যাটফর্ম (Phutaniganjer Mahesh) Fridaay। প্রকাশ্যে এল তাদের আসন্ন ওয়েব ফিল্ম ফুটানিগঞ্জের মহেশ -এর প্রথম অফিসিয়াল পোস্টার। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। গ্রামীণ বাংলার মাটি, মানুষের জীবন, আবেগ এবং সমাজের নানা টানাপোড়েনকে ঘিরেই এগোবে এই ওয়েব ফিল্মের গল্প।
পরিচালকের আসনে কে? (Phutaniganjer Mahesh)
পরিচালনায় রয়েছেন সায়ন্তন (Phutaniganjer Mahesh) মুখোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করেছে Camellia Productions Pvt. Ltd. এবং রূপা দত্ত। অভিনয়ে থাকছেন অনুরাধা মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, লোকনাথ দে-সহ একাধিক পরিচিত মুখ। নির্মাতাদের আশা, শক্তিশালী গল্প এবং অভিনয়ের জোরে এই ছবি দর্শকদের মনে আলাদা ছাপ ফেলবে।
ছবির নেপথ্যে ভাবনা (Phutaniganjer Mahesh)
ছবিটি নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। তাঁর কথায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘মহেশ’ ছোটবেলা থেকেই তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। বহুদিন ধরেই সেই গল্পকে পর্দায় তুলে ধরার ইচ্ছে ছিল তাঁর। তবে একই সঙ্গে তিনি জানতেন, বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং। সেই সময় লেখক অর্কদীপ নাথ তাঁকে এমন একটি চিত্রনাট্য শোনান, যেখানে ‘মহেশ’-এর মূল ভাবনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের জীবন। এই নতুন ভাবনাই ছবি তৈরির সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে পরিচালককে। পরে প্রযোজক নীল রতন দত্তও এই উদ্যোগে সামিল হন।
আরও পড়ুন: Samantha Ruth Prabhu Pregnancy: সি ইউ সিক্স প্যাক: মা হচ্ছেন সামান্থা
বাস্তবধর্মী গল্প, আবেগঘন মুহূর্ত এবং গ্রামীণ বাংলার অনন্য আবহ-সব মিলিয়ে ফুটানিগঞ্জের মহেশ যে দর্শকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে প্রথম পোস্টারেই। এখন শুধু অপেক্ষা মুক্তির দিনের। যদিও এখনও রিলিজ ডেট ঘোষণা করা হয়নি, খুব শিগগিরই সেই সুখবর আসবে বলেই জানিয়েছেন নির্মাতারা।


