Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বৈদ্যবাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে দুটি বুথে দুটি পুকুর সংস্কার করা হয় (Para Solutions)। কিন্তু ওই কাজে দুর্নীতি করা হয়েছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। যেভাবে কাজ হওয়ার কথা ছিল তা হয়নি। লোক দেখাতে দুই দিন কাজ করা হয়েছে। কিন্তু তাতে পুকুর সংস্কার হয়নি। যেমন সংস্কারের অভাবে পুকুরগুলি ধুকছিল, এখনও সেই একই অবস্থায় পড়ে রয়েছে। নোংরা, আবর্জনা ও প্লাস্টিক পড়ে রয়েছে পুকুরগুলিতে।

বৈদ্যবাটি পুরসভার (Para Solutions)
১৫৭ নং বুথে একটি পুকুর যেটি সংস্কারের জন্য ৩ লক্ষ ১৪ হাজার টাকা এবং অপরটি ১৫৬ নং বুথে ৭ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয় হয়েছে বলে বোর্ড লাগানো হয়েছে। অথচ ওই টাকার কাজই হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বিজেপির বিধায়ক দিলীপ সিং বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান।
দিলীপ সিং বলেন (Para Solutions)
এলাকার বাসিন্দাদের অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। একটা সরকারি প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে। টাকা খরচের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই টাকা খরচ করা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করা হবে।
ঘটনাস্থলে যায় শেওড়াফুলি থানার পুলিশ।

সমাধান প্রকল্প (Para Solutions)
ভোটের আগে বিগত সরকারের তরফে পাড়ায় পাড়ায় উন্নয়নের জন্য এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প আনা হয়েছিল। এর ফলে বুথে বুথে এলাকার উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এই প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বৈদ্যবাটি পুরসভার ৭ নং ওয়ার্ডে।
আরও পড়ুন: H-1B Visa: H-1B ভিসায় বড় ধাক্কা? ভারতীয় চাকরিপ্রার্থীদের জন্য নতুন বাধা ট্রাম্প প্রশাসনের
বিশ্বজিৎ সিং বলেন
পুরসভার ৭ নং ওয়ার্ডের কংগ্রেসের সদস্য বিশ্বজিৎ সিং বলেন, কাজ এখনও কমপ্লিট হয়নি। কিছু কাজ হয়েছে তবে বেশ কিছু কাজ বাকি রয়েছে এখনও। খরচ যা হয়েছে তারই বোর্ড ওখানে লাগানো হয়েছে। আমার পাড়া আমাদের সমাধানেও দুর্নীতির অভিযোগ হুগলিতে। কাজ হয়নি, লাখ লাখ টাকা খরচের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, পাড়ায় সমাধান প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ বৈদ্যবাটিতে!



