Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: ২৬ জুন ২০২৬ সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী (Bankim Chandra Birth Anniversary)। আর এই দিনটি উদ্যাপন করছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মহান সাহিত্যিকের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তৃণমূলকে নাম না করে কটাক্ষ (Bankim Chandra Birth Anniversary)
তিনি বলেন, “আগে সরকার তো বহুবার এসেছে। এই বাড়ির রাস্তা করে (Bankim Chandra Birth Anniversary) দিয়েছিল। এই বাড়ির সামনে এসেছিলাম যখন বিরোধী দলের নেতা ছিলাম। বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম… হাত দিতে দিত না। জনগণ বিদায় করে দিয়েছে। চিরদিন কাহারও সমান নাহি যায়। যে যেমন কর্ম করবে, তেমন ফল পাবে।”
তৃণমূলকে নাম না করে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ঋষি বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত বাড়িতে সব চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজ এদের সম্পর্কে আলোচনা না করাই ভালো। ও জায়গা আলাদা আছে।”
আরও পড়ুন: MEA Passport: পাসপোর্ট কি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ? বিদেশমন্ত্রকের মন্তব্যে বিতর্ক
তিনি আরও বলেন, “আমি এখানে এসব কথা বলব না। আমি ঋষি বঙ্কিমচন্দ্রের, সাহিত্য সম্রাটের, বন্দে মাতরমের রচয়িতার তাঁর পুণ্য জন্মদিবস অর্থাৎ আবির্ভাব দিবস- আমি এখানে এসেছি গ্রন্থাগার মন্ত্রী, বিধায়ক, আধিকারিকদের নিয়ে। এই প্রথমবার রাজ্য সরকার এখানে অনুষ্ঠান পালন করছে। তথ্য সংস্কৃতি দপ্তর এবং গ্রন্থাগার দপ্তর এবং কলকাতা কর্পোরেশন মিলিতভাবে। এই কাজটা আমাদের আজকে সকালের প্রথম কাজ।
আমি আপনাদেরকে বলব আপনারা ১২টা ৩০ মিনিটে ময়দানের PWD-র যে টেন্ট আছে, তার ওখানে অপেক্ষা করবেন। ওখানে আমাদের এই সংক্রান্ত একটা ছোট মিটিং আছে, তারপরে আমি বলব।”


