Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হাফসেঞ্চুরি করেন ভারতের অভিষেক শর্মা এবং শ্রেয়স আইয়ার তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় (IND vs ENG)।
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ (IND vs ENG)
আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারের পর ভারতীয় সমর্থকদের নজর ছিল ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দিকে কিন্তু সেই সিরিজের প্রথম ম্যাচই ভেস্তে গেল বৃষ্টির কারণে। বুধবার ডারহ্যাম কাউন্টির চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভারত প্রথম ব্যাট করে তোলে ১৮৯ রান। তবে ইংল্যান্ড ইনিংস শুরু হওয়ার আগেই শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় (IND vs ENG)।
২০০২ এবং ২০১১ সালের স্মৃতি ফায়ার এল এই ম্যাচে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছিল রিভারসাইড গ্রাউন্ড যেখানে এর আগে দুটি ওয়ানডে ম্যাচই বৃষ্টির কারণে ভেস্তে গেছিল। আবার সেই দুটি ম্যাচেই ভারত প্রথম ব্যাটিং করেছিল। এরপর ইংল্যান্ডের ইনিংস চলাকালীন বৃষ্টি হলে আর ম্যাচ শেষ করা সম্ভব হয়নি।
এই ম্যাচের আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাসে খুব একটা আশার আলো ছিল না। তাই অনেকের মনেই শঙ্কা ছিল, আবারও বৃষ্টি ম্যাচের ফল নির্ধারণে কাঁটা হয়ে দাঁড়াবে আর সেটাই হল। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ম্যাচের শুরু থেকেই আকাশে মেঘ ছিল এবং মাঝেমধ্যেই হালকা বৃষ্টি শুরু হ। ভারতের ইনিংসের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ইংল্যান্ডের ইনিংস আর শুরু করাই যায়নি (IND vs ENG)।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুটা ভারতের জন্য মোটেও ভালো ছিল না। এই ম্যাচেও তরুণ বৈভব সূর্যবংশীকে অভিষেকের সুযোগ দেওয়া হয়নি, কেন সেটা জানা যায়নি। ওপেনার সঞ্জু স্যামসন মাত্র ১ রান করে ফিরে যান। অন্যদিকে ঈশান কিষান টানা দ্বিতীয় ম্যাচে রান আউট হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন। মাত্র দ্বিতীয় ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে সেখান থেকে খেলার হাল ধরেন অভিষেক শর্মা এবং শ্রেয়স।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক। ইংল্যান্ডের বোলারদের গ্যালারিতে উড়িয়ে দ্রুত রান তোলেন বাঁহাতি এই ব্যাটার। অন্য প্রান্তে অধিনায়ক শ্রেয়স আইয়ারও দায়িত্বশীল ইনিংস খেলেন। আয়ারল্যান্ড সফরে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর এ বার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে প্রথম হাফসেঞ্চুরি করেন শ্রেয়স।

আরও পড়ুন: Premature Greying: অল্প বয়সে কেন পাকে চুল?
অভিষেক আউট হন ২৪ বলে ৫৯ রান করে। এর পর অধিনায়ক শ্রেয়স ইনিংসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। প্রথমে অভিষেকের সঙ্গে, পরে শিবম দুবের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতের রান দ্রুত এগিয়ে নেন এই তারকা ব্যাটার। মাঝের ওভারগুলোতে শ্রেয়সের ব্যাটে ভারতের ইনিংস এগিয়ে গেলেও শেষদিকে শিবম দুবে রানের গতি আরও বাড়িয়ে দেন। তিনি মাত্র ২১ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে শ্রেয়স ৪৭ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলেন। তাঁদের ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান সংগ্রহ করে ভারত (IND vs ENG)।


