Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল রোহিত শর্মার নামে। রোহিতের মোট ১৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড ভেঙে গেল (Paul Stirling)।
রোহিতের রেকর্ড ভাঙল আয়ারল্যান্ড (Paul Stirling)
রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙে। প্রায় কমবেশি সব ম্যাচেই পুরনো রেকর্ড ভেঙে লেখা হয় নতুন রেকর্ড। এবার ভাঙল রোহিত শর্মার বিশ্বরেকর্ড। আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা নিউ জিল্যান্ডের মতো শক্তিশালী দলের কেউনা বোরন এই রেকর্ড ভাঙলেন আয়ারল্যান্ডের ক্রিকেটার (Paul Stirling)।
আইরিশ অধিনায়ক পল স্টার্লিং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে হিটম্যানের বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড ভাঙে দিলেন। সংযুক্ত আরব আমিশাহির বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই রোহিতের রেকর্ড ভাঙলেন স্টার্লিং। তাঁর মোট ম্যাচের সংখ্যা ১৬০টি। রোহিতের মোট টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ১৫৯।
বৃহস্পতিবার ম্যাচ ছিল আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির। দুই ম্যাচের এই সিরিজে আয়ারল্যান্ডের অধিনায়ক ছিলেন স্টার্লিং। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই তাঁদের শেষ প্রস্তুতি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত-শ্রীলঙ্কায়। ২০০৯ সালে অভিষেক হওয়া স্টার্লিং মোট ১৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। ৪৫তম ম্যাচে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন: Aditi Singha: মৃত হয়ে মৃত্যুর গল্প বলবে বারোটি অধ্যায়
এই বারের বিশ্বকাপ তাঁর নবম বিশ্বকাপ। এর আগে তিনি ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ এবং ২০২৪ সালের বিশ্বকাপ খেলেছিলেন। ২০০৭ সালের বিশ্বকাপ খেলেননি স্টার্লিং। এইবারের বিশ্বকাপ খেললে তিনি রোহিত এবং সাকিব আল হাসানের পর তৃতীয় ক্রিকেটার হিসাবে ন’টি বিশ্বকাপ খেলার নজির গড়বেন।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে স্টার্লিং এখন চতুর্থ রান সংগ্রাহক। ১৬০ ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ৩৮৭৪ রান, গড় ২৬.৫৩। রানের নিরিখে তাঁর আগে রয়েছেন বাবর আজম, রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Paul Stirling)।


