Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এবার এইচ-১বি ভিসা পুরোপুরি বন্ধের উদ্যোগ নিল ট্রাম্প প্রশাসন (America)। ভিসা ফি বাড়ানোর পর বাতিল প্রস্তাব মার্কিন কংগ্রেসে জমা হয়েছে। কট্টর ডানপন্থি ও অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন বিলটি উত্থাপন করেন।
‘এইচ-১বি প্রতারণা ও অপব্যবহারে ভরা’ (America)
বিল জমা দেওয়ার আগে এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় (America) গ্রিন বলেন, এইচ-১বি কর্মসূচি প্রতারণা ও অপব্যবহারে ভরা। যা বহু বছর ধরে মার্কিন কর্মীদের বঞ্চনার মুখে ফেলেছে। তাঁর দাবি, বড় বড় টেক কোম্পানি ও হাসপাতালগুলো আমেরিকানদের বাদ দিয়ে বিদেশিদের চাকরি দিয়েছে।

’ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ভিসা বাতিল’ (America)
তিনি আরও বলেন, বিলটি পাস হলে (America) বিজ্ঞান–প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি সহ সব খাতে মার্কিনিদের অগ্রাধিকার নিশ্চিত হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিদেশি মেধার ওপর নির্ভরতা কমাতে এই কর্মসূচি বাতিল করা প্রয়োজন বলে মত দেন গ্রিন।
আরও পড়ুন: Nowgam Police Station Blast: নওগাঁও থানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৯
এইচ-১বি ভিসার সবচেয়ে বড় উপভোক্তা ভারত
২০০৪ সালে চালু হওয়া এইচ-১বি ভিসায় প্রতি বছর ৮৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পান। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যাপল; এই ভিসার সবচেয়ে বেশি সুবিধা নেয়। ভারত এই কর্মসূচির সবচেয়ে বড় উপভোক্তা দেশ। কিছুদিন আগে এই ভিসার বার্ষিক ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে একলাফে ১ লাখ ডলার নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন।
রাখা হয়েছে বিশেষ ছাড়
তবে নতুন বিলে বিদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সীমিত ছাড় রাখা হয়েছে। প্রতি বছর সর্বোচ্চ ১০ হাজার জনকে নেওয়ার সুপারিশ রয়েছে। তবে তারা আর মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না।


