Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: রাজ্যে নারী নিরাপত্তা ও (Police Response) ক্ষমতায়নে আরও একধাপ এগিয়ে গেল বিজেপি সরকার। এবার থেকে মহিলাদের যে কোনও বিপদে অভিযোগ পাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নারী সুরক্ষায় আপোস নয় (Police Response)
বাংলায় বিজেপি সরকার (Police Response) গঠনের পর থেকেই রাজ্যে মহিলা ক্ষমতায়নকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, অন্নপূর্ণা যোজনা কিংবা নারীদের উচ্চশিক্ষায় আর্থিক সাহায্যের মতো একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্য। তবে শুধু ক্ষমতায়ন নয়, নারী সুরক্ষার প্রশ্নে এবার বিন্দুমাত্র আপস করতে নারাজ সরকার। আর সেই লক্ষ্যেই পুলিশি তৎপরতা বাড়াচ্ছে নবান্ন। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে অভিযোগ পাওয়ার ৬ মিনিটের মধ্যে পৌঁছয় পুলিশ। কিন্তু পশ্চিমবঙ্গে সেই সময়টা গড়ে ৩ ঘণ্টা। এই সময় কমিয়ে আনার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: Mumbai Heavy Rain: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বন্ধ রাস্তা-বন্ধ স্কুল
দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে চালু হতে চলেছে ‘১১২’ হেল্পলাইন নম্বর। শুধু তাই নয়, পুলিশের গতি বাড়াতে এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেক থানায় দেওয়া হবে একটি করে নির্দিষ্ট গাড়ি। অপরাধ দমনে পুলিশকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ হওয়ার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


