Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ (Prashant Kishor) তৈরির লক্ষ্যে অনেক আগেই ময়দানে নেমেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। কিন্তু নির্বাচনী ফল প্রত্যাশামতো না হওয়ায় এবার রাজনৈতিক লড়াইয়ের নতুন কৌশল নিতে দেখা গেল তাঁকে। পাটনার অভিজাত বাংলো ছেড়ে এবার তিনি উঠে গেলেন এক আশ্রমে। সেখান থেকেই আগামী দিনে নিজের দল ‘জন সূরয’-এর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন তিনি।
সংগঠন গড়ে তোলার লড়াই (Prashant Kishor)
দ্বারভাঙায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত জানান (Prashant Kishor), মঙ্গলবার রাতেই তিনি পাটনার বাসভবন ছেড়ে বিহার নবনির্মাণ আশ্রমে চলে গিয়েছেন। আইআইটি-পাটনার কাছেই অবস্থিত এই আশ্রমই আপাতত তাঁর নতুন ঠিকানা। প্রশান্তের কথায়, যতদিন না তাঁর দল বিহারের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারছে, ততদিন সেখানেই থেকে সংগঠন গড়ে তোলার কাজ চালিয়ে যাবেন।
জিততে পারেনি জন সূরয
একসময় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন প্রশান্ত। পরে সক্রিয় রাজনীতিতে নেমে ‘জন সূরয’ গঠন করেন তিনি। তবে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেতে হয় তাঁর দলকে। ২৩৮টি আসনে প্রার্থী দিলেও একটিও আসন জিততে পারেনি জন সূরয। ভোটের হারও ছিল মাত্র ৩.৪৪ শতাংশ। ফল প্রকাশের পর ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছিলেন প্রশান্ত।

আরও পড়ুন: Suvendu In Belur: বেলুড় মঠে শুভেন্দু, নিলেন সন্ন্যাসীদের আশীর্বাদ
সম্প্রতি নীতীশ কুমার-সহ বিহারের প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, জাতপাত, ধর্ম কিংবা টাকার প্রলোভনে নয়, ভবিষ্যতের কথা ভেবে ভোট দেওয়া উচিত। রাজনৈতিক মহলের মতে, আশ্রমে গিয়ে থাকা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সাধারণ মানুষের কাছে নিজেকে আরও সহজভাবে তুলে ধরার রাজনৈতিক বার্তাও হতে পারে।


