Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ, ১৪ অগাস্ট, কন্যাশ্রী দিবসে (Kanyashree Diwas) কলকাতার ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের ১২ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন। ২০১৩ সালে এই দিনেই শুরু হয়েছিল রাজ্যের অন্যতম প্রশংসিত এই সামাজিক উদ্যোগ। আজ, এক দশকেরও বেশি সময় পরে, এই প্রকল্প পৌঁছে গেছে আন্তর্জাতিক স্বীকৃতির শিখরে।
প্রথম স্থানে কন্যাশ্রী (Kanyashree Diwas)
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, ৬২টি দেশের ৫৫২টি সরকারি প্রকল্পের মধ্যে কন্যাশ্রী প্রথম স্থান অধিকার করেছে (Kanyashree Diwas)। এটি ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিতও হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ৯৩ লক্ষ মেয়ের জীবন পরিবর্তনের পথে এগিয়েছে, জানালেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা? (Kanyashree Diwas)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং বহু স্কুলের ছাত্রীরা (Kanyashree Diwas)। কন্যাশ্রীর পাশাপাশি সবুজসাথী প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পে ইতিমধ্যেই দেওয়া হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল, এবং চলতি মাসেও আবার সাইকেল বিতরণ করা হবে।
মেয়েদের শিক্ষা ও অধিকার নিয়ে স্পষ্ট বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেয়েদের শিক্ষা ও অধিকার নিয়ে স্পষ্ট বার্তা দেন অভিভাবকদের উদ্দেশে। তিনি বলেন, মেয়েদের ছোট বয়সে বিয়ে না দিয়ে তাদের পড়াশোনার সুযোগ দিতে হবে। সমাজে মেয়েরা ভালো না থাকলে, সেই সমাজও ভালো থাকতে পারে না।

মুখ্যমন্ত্রীর কষ্টের স্মৃতি
মঞ্চ থেকে নিজের ছাত্রজীবনের কষ্টের স্মৃতিও ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। জানান, কলেজে ভর্তি হওয়ার সময় অর্থের অভাবে মায়ের গলার হার বিক্রি করতে হয়েছিল তাঁদের। সেই কষ্টের কথা তুলে ধরে বলেন, “আমি যে কষ্ট পেয়েছি, ছোটরা যেন তা না পায়।” তাঁর কথায়, আজকের প্রজন্মকে সুরক্ষিত ভবিষ্যৎ দিতে এই ধরনের প্রকল্পগুলি চালু করা হয়েছে।
আরও পড়ুন: Dev -Subhashree: মাঝরাতে ঘুটঘুটে অন্ধকারে সেলিব্রেশন, কপাল খুলছে ধূমকেতুর!
সোশ্যাল মিডিয়ায় বার্তা
শুধু মঞ্চেই নয়, এক্স -এও কন্যাশ্রীর বার্ষিকীতে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “সমাজে মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে এত কম সময়ে এত বড় প্রভাব অন্য কোনও সরকারি প্রকল্প রাখতে পেরেছে বলে আমার জানা নেই।”


