Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবি ঠাকুরের অনবদ্য সৃষ্টি ছোটগল্পগুলির মধ্যেও আমরা পাই অলৌকিক বাস্তবতার মিশ্রণ; এই ধারা আবার লাতিন আমেরিকার সাহিত্যেও সমরূপে দৃশ্যমান – এ এক অদ্ভূৎ সাদৃশ্য (Magic realism)। ম্যাজিক রিয়ালিজম আধুনিক সাহিত্যের এক অভিনব ও জনপ্রিয় কৌশল, যা বাস্তব জগৎকে রেখে তাতে অলৌকিকতাকে এমনভাবে মিশিয়ে দেয় যে তা স্বাভাবিক ও প্রাত্যহিক বলে মনে হয়। যদিও এই ধারার জন্ম ইউরোপ ও লাতিন আমেরিকায়, তবু ভারতীয় সাহিত্যেও এর ছায়া বহু আগে থেকেই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বিশেষভাবে দেখা যায় এমন এক জগৎ, যেখানে অলৌকিক ও বাস্তবতা মিলে নতুন অর্থ তৈরি করে। এই প্রবন্ধে আমরা সংক্ষেপে বুঝব ম্যাজিক রিয়ালিজমের উৎস, বৈশিষ্ট্য, পাশ্চাত্য ও প্রাচ্য সাহিত্যে এর অবস্থান এবং রবীন্দ্রনাথের ছোটগল্পে এর উপস্থিতি ও তাৎপর্য।

ম্যাজিক রিয়ালিজম কী ? (Magic realism)
ম্যাজিক রিয়ালিজম শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রাঞ্জ রো ১৯২৫ সালে। মূলত জার্মান শিল্পকলায়, স্বপ্নময় অথচ বাস্তবতাকে অস্বীকার না করা এমন এক কৌশল বোঝাতে এই শব্দের ব্যবহার শুরু হয়। পরবর্তীতে সাহিত্য, বিশেষত লাতিন আমেরিকায়, এটি জনপ্রিয় হয়। ১৯৪০–৫০ এর দশকে লাতিন আমেরিকার সমাজ-বাস্তবতার সঙ্গে মিশে যায় লোককাহিনী ও জাদু। মার্কেসের One Hundred Years of Solitude, বোর্হেসের Ficciones, কার্পেন্তিয়ের ও আয়েন্দের উপন্যাসগুলোতে দেখা যায় ফুলের বৃষ্টি, আকাশে উড়ে যাওয়া মানুষ কিংবা সময়ের স্থিরতা—যা বাস্তবের সঙ্গে জাদুকরীভাবে মিশে যায়।
অলৌকিকতার ধারা (Magic realism)
একটা মানুষ শুধুই লিখে চলেছেন, কেবল নিজের জন্য। ভালো খারাপ সুখ দুঃখ সবটাই তিনি নিজের লেখায় তুলে ধরেছেন। কখনো আলতো কলমে, কখনো প্রতিবাদের ভাষায় কখনো বা আলো আধারির মাঝে গোপন রূপরেখায়। সেই গল্পগুলো হলো, আরব্য রজনী, পঞ্চতন্ত্র, কথাসরিৎসাগর ও বৈদিক সাহিত্যে দীর্ঘকাল ধরে দেখা যায় জিন, উড়ন্ত কার্পেট, দেবতা, প্রেতাত্মা ইত্যাদির উপস্থিতি। তবে এখানে অলৌকিকতা বিস্ময় জাগায়, স্বাভাবিক মনে হয় না। এ কারণে প্রাচ্যের সাহিত্য ও লাতিন আমেরিকার সাহিত্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।

ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া (Magic realism)
রবীন্দ্রনাথ মূলত বাস্তববাদী হলেও তাঁর গল্পে অলৌকিকতার মিশ্রণ লক্ষ্য করা যায়। যেমন: দেনাপাওনা: মৃত বধূর আত্মা জীবিতদের মধ্যে ঘোরাফেরা করে। মনিহারা: আত্মঘাতী স্ত্রী আত্মারূপে ফিরে আসে। ক্ষুধিত পাষাণ: প্রাসাদের প্রেতাত্মারা পর্যটকের কাছে ধীরে ধীরে প্রকাশ পায়।এই গল্পগুলিতে অলৌকিকতা দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে থাকে।
আরও পড়ুন: Samik Bhattacharya: শমীকের কলমে শুভেন্দুর শপথ

লাতিন আমেরিকার সাহিত্য
রবীন্দ্রনাথের রচনা লাতিন আমেরিকার লেখকদের অনেক আগের। তিনি এ ধারা জানতেনও না। তবে তিনি বাস্তবতার ভেতরে অলৌকিকতার যে বুনন তৈরি করেছেন তা ম্যাজিক রিয়ালিজমের সঙ্গে মিল খুঁজে পায়। রবীন্দ্রনাথ কোনো বিদেশি সাহিত্যিক কৌশল অনুকরণ করেননি। তাঁর অলৌকিক বাস্তবতা এসেছে সমাজ-মানসিকতা ও লোককথা থেকে। বাস্তব ও কল্পনার মেলবন্ধন, যা ক্লান্ত মানুষের কল্পনার অবলম্বন, তাঁর গল্পগুলিকে বিশেষ করে তোলে। সুতরাং রবীন্দ্রনাথের সাহিত্যিক দৃষ্টিভঙ্গি আমাদের প্রাচ্য সাহিত্যেরই এক গৌরবময় উত্তরাধিকার।



