Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার রাজ্যে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের নির্বাচনী ফলাফল (Rahul With Mamata)। পদ্ম ফুল ফুটেছে বঙ্গে, জোড়াফুল নেমে এসেছে দুই অঙ্কের আসনে। এই আবহে বড় অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট লুঠের অভিযোগ (Rahul With Mamata)
সোমবার ভোট গণনার পর মমতা (Rahul With Mamata) জানিয়েছিলেন, “ভোট লুঠ করা হয়েছে। সিআরপিএফ-কে ব্যবহার করে ভোট করানো হয়েছে। আমাদের জোর করে হারানো হয়েছে। স্বচ্ছ ভোট হয়নি। অনৈতিক ভোট হয়েছে।” তাঁর স্পষ্ট অভিযোগ তাঁকে মারধর করেছে বিজেপি। তিনি বলেন, “আমরা বাউন্স ব্যাক করব। আমরা আবার ফিরে আসবো।”

মমতার সঙ্গে সহমত রাহুল
এছাড়াও তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে ১০০ টি সিট্ চুরি হয়েছে। সূত্রের খবর এই নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথাও হয়েছে তাঁর। নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ মমতা। এই দুই ঘটনাতেই মমতার সঙ্গে একমত হয়েছেন রাহুল। এসব বিষয় নিয়েই খুব শীঘ্রই ইন্ডিয়া জোট বৈঠক করতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া মমতাকে কংগ্রেসের তরফে দিল্লিতে আসার জন্য আমন্ত্রণও জানানো হয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: অনৈতিকভাবে জিতেছে বিজেপি, আমরা প্রত্যাবর্তন করবই: মমতা
অন্যদিকে বিজেপির পদ্ম ফোটার পর এখন সবথেকে আলোচ্য বিষয় বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে? মঙ্গলবার রাজ্যে আসছেন অমিত শাহ ও রাজনাথ সিং। এখন শুধু সময়ের অপেক্ষা।


