Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ করতে চলেছে। কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Job News)। যথাক্রমে ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সিনিয়র এগজ়িকিউটিভ পদে হবে নিয়োগ।
রেল বিকাশ নিগম লিমিটেড (Job News)
চাকরির জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। সেইসব চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো রেল অধীনস্ত এই সংস্থা। রেল বিকাশ নিগম লিমিটেডে চাকরির সুযোগ থাকছে প্রার্থীদের। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। এই পদের জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে (Job News)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার দু’টি বিভাগে উচ্চ পদে কর্মী নিয়োগ করবে রেল বিকাশ নিগম লিমিটেড। সংস্থার সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগের জন্য করা হবে এই নিয়োগ। নিয়োগ করা হবে ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সিনিয়র এগজ়িকিউটিভ পদে। মোট শূন্যস্থান ৩টি। নিযুক্তদের কর্মস্থল হবে দেশের যেকোনো রাজ্যে (Job News)।

পদ অনুযায়ী আবেদনকারীদেড় শিক্ষাগত যোগ্যতা এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতা নির্দিষ্ট করে বলা আছে মূল বিজ্ঞপ্তিতে। আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী যে ফরম্যাট দেওয়া আছে সেই অনুযায়ী আবেদনপত্র শোঃ বাকি নথি উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে নির্দিষ্ট তারিখের আগে। আবেদন করার শেষ দিন ১০ সেপ্টেম্বর , তার আগেই সকল প্রার্থীদের আবেদন করতে হবে (Job News)।
আরও পড়ুন: Russia Ukraine War : যুদ্ধবিরতির সমাধান সূত্র জেলেনস্কির হাতে, পুতিনের সঙ্গে বৈঠক শেষে বললেন ট্রাম্প
ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সিনিয়র এগজ়িকিউটিভ পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ এবং ৩৫ বছরের মধ্যে তবে সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সিনিয়র এগজ়িকিউটিভ পদে নিযুক্তদের বেতন হবে পর্যায়ক্রমে মাসে ৭০,০০০ থেকে ২,০০,০০০ এবং ২৭,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত। তাছাড়াও থাকছে কিছু সুযোগ সুবিধা এবং ভাতা (Job News)।
আবেদনের পর হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ। সেখান থেকেই এই পদের জন্য যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে। এই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে বলা আছে মূল বিজ্ঞপ্তিতে (Job News)।


