Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চানাচুরের প্যাকেট খুলতেই নাকি (Rat In Chanachur) মিলেছে পচা ইঁদুর! এমনই গুরুতর অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে সুমন চানাচুরের কারখানা চত্বর। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি কে টিভি বাংলা ডিজিটাল।
ভিডিওতেই উদ্ধার পচা ইঁদুর! (Rat In Chanachur)
অভিযোগকারী ব্যক্তির দাবি, কয়েক (Rat In Chanachur) দিন আগে তিনি সুমন চানাচুরের একটি প্যাকেট কেনেন। প্যাকেট খোলার আগেই তিনি সেটির ভিডিও রেকর্ড করতে শুরু করেন। প্যাকেটের গায়ে লেখা তথ্য, ব্যাচ নম্বর-সহ বিভিন্ন অংশ ক্যামেরাবন্দি করার পর সেটি খোলার দৃশ্যও রেকর্ড করা হয়। সেই ভিডিওতেই পচা ইঁদুর থাকার দাবি করা হয়েছে।
ছড়ায় বিক্ষোভ
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুক্রবার বিকেলে কারখানার সামনে জড়ো হন প্রায় ১০০ থেকে ১৫০ জন মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা ঘটনার বিষয়ে কর্তৃপক্ষের কাছে জবাব চাইতে গিয়েছিলেন। তাঁদের দাবি, ভিতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফোনে ভিডিও করার সময় কয়েকজনের সঙ্গে কারখানার কর্মীদের দুর্ব্যবহার এবং ফোন কেড়ে নেওয়া বা ভেঙে দেওয়ার অভিযোগও ওঠে।
আরও পড়ুন: Asian Games Gold 2026: সোনার সকাল ভারতের, কুমকুমের তিরে সোনা, প্রণবীর শটে ইতিহাস…
তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কারখানার কর্মীরা। তাঁদের বক্তব্য, বহিরাগতদের ভিড় দেখে কর্মীদের নিরাপত্তার জন্যই গেট বন্ধ করা হয়েছিল। হাতাহাতির অভিযোগও তাঁরা নস্যাৎ করেছেন।

