Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুকনো লঙ্কা শুধু রান্নাঘরের অপরিহার্য উপকরণই (Red Chilli Remedies) নয়, লোকবিশ্বাস ও বাস্তুশাস্ত্র অনুযায়ী এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা আধ্যাত্মিক ধারণা। প্রাচীনকাল থেকেই মনে করা হয়, শুকনো লঙ্কার তীব্রতা নেতিবাচক শক্তি দূর করতে এবং জীবনের নানা বাধা কাটিয়ে উঠতে সহায়ক। তাই অনেকেই দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে শুকনো লঙ্কাকে ভরসা করে থাকেন।
অসুস্থ ব্যক্তির সহায়তায় (Red Chilli Remedies)
বাস্তু মতে, যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন অসুস্থতায় ভোগেন (Red Chilli Remedies) বা গুরুতর রোগে শয্যাশায়ী থাকেন, তবে তাঁর বিছানার নীচে সাদা কাপড়ে জড়ানো পাঁচটি শুকনো লঙ্কা রাখলে সুফল মিলতে পারে-এমনটাই বিশ্বাস। এতে নাকি শরীরের উপর থাকা নেতিবাচক প্রভাব কমে এবং আরোগ্যের পথে অগ্রগতি হয়।
নজর লাগা (Red Chilli Remedies)
নজর লাগা কাটানোর ক্ষেত্রেও শুকনো লঙ্কার (Red Chilli Remedies) ব্যবহার প্রচলিত। সাতটি শুকনো লঙ্কা দিয়ে কোনও ব্যক্তির চারপাশে কয়েকবার ঘুরিয়ে আগুনে পোড়ানো হয়। লঙ্কার গন্ধ ও ঝাঁজ দেখে অনেকে ধারণা করেন নজর লেগেছে কি না।

কাজে সাফল্য
কাজে সাফল্য না এলে বাস্তুশাস্ত্র মতে আরেকটি টোটকা প্রচলিত। ২১টি শুকনো লঙ্কার বীজ জলে রেখে সেই জল মাথার চারপাশে ঘুরিয়ে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়। বিশ্বাস করা হয়, এতে বাধা কেটে গিয়ে নতুন সুযোগ আসে।

অর্থনৈতিক উন্নতি
অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও শুকনো লঙ্কার কথা শোনা যায়। সাতটি শুকনো লঙ্কা কাপড়ে বেঁধে যেখানে টাকা রাখা হয়, সেখানে রাখলে অর্থকষ্ট দূর হতে পারে-এমন ধারণা রয়েছে। পাশাপাশি দরিদ্র মানুষকে আটা ও লাল লঙ্কা দান করাকেও শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন: New Zealand: সিরিজ হারের শাস্তি, কিউয়ি দলে বড় বদল
বাড়িতে নেতিবাচক শক্তি ঢোকা আটকাতে প্রধান দরজায় লেবু ও শুকনো লঙ্কা ঝোলানোর রীতি বহু জায়গায় দেখা যায়। আবার শত্রু দমন বা কু-প্রভাব কাটানোর জন্যও শুকনো লঙ্কা ব্যবহার করার নানা লোকাচার প্রচলিত। যদিও এগুলি বিশ্বাসের উপর নির্ভরশীল, তবু বহু মানুষ আজও এই রীতিগুলি মেনে চলেন।


