Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নয়াদিল্লির কর্তব্য পথে ২৬ জানুয়ারি ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজ। প্রায় ৯০ মিনিটব্যাপী এই অনুষ্ঠানে ছিলেন প্রায় ৬,০০০ প্রতিরক্ষা বাহিনীর সদস্য, একাধিক নতুন সেনা প্ল্যাটফর্ম, পশু বাহিনী এবং বিশাল আকাশ প্রদর্শনী(Republic Parade)। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রধান অতিথি উরসুলা ভন ডার লেয়েন (Republic Parade)
এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা। কুচকাওয়াজ শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধস্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দিল্লি এরিয়ার জিওসি লেফটেন্যান্ট জেনারেল ভবনীশ কুমার ছিলেন প্যারেড কমান্ডার।
প্রথমবার প্রদর্শিত নতুন যুদ্ধাস্ত্র (Republic Parade)
কুচকাওয়াজে প্রথমবারের মত প্রদর্শিত হয় ইউনিভার্সাল রকেট লঞ্চার সিস্টেম (URLS) ‘সূর্যাস্ত্র’, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত। এছাড়াও ছিল ব্রহ্মোস, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমআরএসএএম, এটিএজিএস, ধনুষ কামান ও শক্তিবান। ড্রোনের একটি স্ট্যাটিক প্রদর্শনও হয় এদিন। এই বছর প্রথমবার ‘ফেজড ব্যাটল অ্যারে ফরমেশন’-এ সেনা সম্পদ ও জওয়ানদের উপস্থাপন করা হয়, যা বাস্তব যুদ্ধক্ষেত্রের গতিবিধি অনুকরণ করে। ঐতিহ্যবাহী পোশাকের বদলে যুদ্ধসজ্জায় অংশ নেয় ৬১ ক্যাভালরি ইউনিট।
বিশেষ বাহিনী ও পশু কন্টিনজেন্ট (Republic Parade)
নতুন গঠিত ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন ও একটি মিক্সড স্কাউটস কন্টিনজেন্ট কুচকাওয়াজে অংশ নেয়। পশু কন্টিনজেন্টে ছিল জ়ান্সকার পোনি, ব্যাকট্রিয়ান উট, শিকারি পাখি ও সেনা কুকুর। রিমাউন্ট ভেটেরিনারি কর্পসের নেতৃত্ব দেন ক্যাপ্টেন হর্ষিতা রাঘব।
আরও পড়ুন: Narendra Modi: আবার নজর কাড়ল মোদির ঝলমলে রঙিন পাগড়ি!
ফ্লাইপাস্টে ২৯টি বিমান (Republic Parade)
দুই পর্বে আয়োজিত ফ্লাইপাস্টে অংশ নেয় রাফাল, সুখোই-৩০, মিগ-২৯, অ্যাপাচি, এলসিএইচ, এএলএইচ, মি-১৭ হেলিকপ্টার এবং সি-১৩০ ও সি-২৯৫ পরিবহণ বিমান। কুচকাওয়াজে ভারতের সামরিক শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রদর্শন ঘটল।



