Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: গোপন সূত্রে (Criminal Arrest) পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলতলি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল সাকাত আলি সরদার নামে এক ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কী জানা গেছে? (Criminal Arrest)
পুলিশ সূত্রে খবর, কুলতলির কেওরাখালি এলাকার (Criminal Arrest) বাসিন্দা সাকাত আলি সরদারের বিরুদ্ধে অস্ত্র আইনের পাশাপাশি একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, সোনার ঠাকুর বিক্রির প্রলোভন দেখিয়ে দূরদূরান্তের মানুষের সঙ্গে প্রতারণার সঙ্গেও তার নাম জড়িয়েছে।
এছাড়াও কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি খুনের মামলাতেও সাকাত আলি অন্যতম অভিযুক্ত বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: MLA Dilip Ghosh: কারোর জন্য কোনও দরজা খোলা হয়নি: দিলীপ ঘোষ
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতারের পর ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কুলতলি থানার পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে এসেছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ধৃতের বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগগুলিও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।


