Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার ভোরের ব্যস্ততার আগেই বেঙ্গল কেমিক্যাল মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। বেপরোয়া লরির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে গুরুতর জখম হল এক স্কুলছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাত্রটি লরির নীচেও পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা (Road Accident)
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সকাল সাড়ে ৬টা নাগাদ বাবার মোটরবাইকের পিছনে বসে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে যাচ্ছিল কিশোরটি। নিয়মিত দিনের মতোই যাত্রা শুরু হলেও দুর্ভাগ্যজনকভাবে আজ পথেই ঘটে গেল বিপত্তি। মানিকতলা মেন রোড দিয়ে ইএম বাইপাস হয়ে বিধাননগরের দিকে এগোচ্ছিল বাইকটি।
বেপরোয়া গতির লরির ধাক্কা (Road Accident)
বেঙ্গল কেমিক্যাল মোড়ে হঠাৎই সজোরে এসে ধাক্কা মারে একটি লরি। ধাক্কার জেরে শিশুটি বাইক থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অনেকে দাবি করেছেন, ধাক্কার তীব্রতায় ওই ছাত্রটি লরির নীচেও গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষজনের মধ্যে।

টে এলেন স্থানীয়রা (Road Accident)
এক প্রত্যক্ষদর্শী জানান, “ছেলেকে লরির তলায় পড়ে থাকতে দেখে বাবাই পুরোপুরি ভেঙে পড়েন। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।” স্থানীয়রা ছুটে এসে লরিটিকে থামানোর জন্য হইচই শুরু করেন। দ্রুত লরি থামানোর পর কয়েকজন মিলে শিশুটিকে টেনে বের করেন। এরপরই তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তার ধারের নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Mamata: হুলিয়া জারি করবেন না যাতে বৃটিশ রাজের কথা মনে পড়ে যায়: কেন্দ্রকে তোপ মমতার
তদন্তে ফুলবাগান থানার পুলিশ
প্রত্যক্ষদর্শীরা লরির চালককে ঘটনাস্থলেই ধরে ফেলেন। পরে তাকে ফুলবাগান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ লরিটি আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। লরি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, অতিরিক্ত গতিই বা ছিল কিনা সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। হাসপাতাল সূত্রে খবর, ছাত্রটির অবস্থা অত্যন্ত সংকটজনক। মাথা ও শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন তাকে।



