Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং তাঁর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে গোটা মাসজুড়ে ১২টি কর্মসূচি নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী (Narendra Modi)। তাঁর বক্তব্য অনুযায়ী, এই কর্মসূচিগুলিতে শুধুমাত্র রাজনৈতিক দলকে নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং সাধারণ নাগরিকদেরও যুক্ত করা হবে। আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর ২৫ বছরের নিরবচ্ছিন্ন রাজনৈতিক পথচলা পূর্ণ হবে বলেও উল্লেখ করেন তিনি। রাজ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হতে পারেন বলেও জানানো হয়েছে।
অন্নপূর্ণা দিবস থেকে বিশ্বকর্মা যোজনা (Narendra Modi)
প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই রাজ্যে অন্নপূর্ণা দিবস পালন করা হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বিশ্বকর্মা যোজনায় দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে যুক্ত হওয়ার কথাও তুলে ধরেন তিনি। রঙ্গলি, কলস যাত্রা-সহ একাধিক সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগে যাঁদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তাঁদেরও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
নতুন প্রজন্মের চোখে ২০৪৭-এর ভারত (Narendra Modi)
২০৪৭ সালে ভারতকে কোন জায়গায় দেখতে চায় নতুন প্রজন্ম, তা জানতে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। স্কুলের ছাত্রছাত্রীরা বক্তৃতার মাধ্যমেও নিজেদের ভাবনা তুলে ধরবে। পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তের তরুণ প্রজন্মকে রাজ্যে এনে এই কর্মসূচিতে যুক্ত করার পরিকল্পনার কথাও বলা হয়েছে।
উন্নয়ন ও প্রযুক্তির প্রসঙ্গ (Narendra Modi)
‘ভোকাল ফর লোকাল’ থেকে ভারতের অর্থনৈতিক অগ্রগতি—প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কলকাতা মেট্রোর সম্প্রসারণ, ব্যারাকপুর পর্যন্ত ভবিষ্যৎ যোগাযোগ এবং পূর্ব মেদিনীপুরের জুনপুটে DRDO-র মিসাইল টেস্টিং সেন্টার তৈরির পরিকল্পনার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।
আরও পড়ুন: Suvendu Adhikari: অন্নপূর্ণা দিবসে একাধিক বার্তা মুখ্যমন্ত্রীর
কোভিডের সময় ভারতের ভূমিকার স্মরণ
কোভিড পরিস্থিতিতে ভারতীয় বিজ্ঞানীদের দ্রুত ভ্যাকসিন তৈরির সাফল্যের কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভারত ৫৫টি দরিদ্র দেশকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়েও বক্তব্য রাখেন তিনি। BRICS সম্মেলনে পহেলগাম হামলার নিন্দা সংক্রান্ত প্রস্তাবে সম্মতির প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।



