Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অলিম্পিকে দু’বার পদকজয়ী তারকা কুস্তিগির সুশীল কুমার (Sushil Kumar) সাগর ধনকড় হত্যা মামলায় আরও বড় বিপাকে পড়েছেন। বিচারাধীন এই মামলায় জামিনের আর্জি জানিয়ে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তবে উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর বিচারপতির বেঞ্চ তাঁর সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। বিচারপতি পুরুষৈন্দ্র কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং এই নৃশংস হামলায় সাগরের মৃত্যু হয়েছে। এর ফলে এককালের দেশের অন্যতম সফল এই ক্রীড়াবিদকে আপাতত জেলেই থাকতে হচ্ছে।
আদালতের পর্যবেক্ষণ (Sushil Kumar)
তদন্তে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ঘটনার ভিডিও-সহ বিভিন্ন জোরালো তথ্যপ্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুলিশের আইনজীবী আদালতে জোরালো সওয়াল করে জানান যে, সুশীল একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং জামিন পেলে তিনি মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, যা বিচার প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করবে। এর আগেও সুপ্রিম কোর্ট সুশীলের জামিনের আবেদন খারিজ করেছিল এবং জামিনের শুনানিতে সাক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও প্রভাব খাটানোর অভিযোগও আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
আইনি লড়াই ও দুই পক্ষের অবস্থান (Sushil Kumar)
আদালতে সুশীলের আইনজীবী যুক্তি দেখিয়েছিলেন যে, তাঁর মক্কেল ইতিমধ্যেই দীর্ঘ সময় ধরে হেফাজতে রয়েছেন এবং কিছু সরকারি সাক্ষীর জিজ্ঞাসাবাদ বাকি থাকলেও দীর্ঘ কারাবাসের কথা বিবেচনা করে যেন তাঁকে জামিন দেওয়া হয়। তবে সাগর ধনকড়ের বাবার আইনজীবী এবং পুলিশ উভয়েই এই জামিনের তীব্র বিরোধিতা করেন। গ্রেপ্তারের আগে সুশীলের পালিয়ে বেড়ানোর আচরণ এবং অভিযোগের চরম গুরুত্ব বিচার করে তাঁকে জেইলের বাইরে না রাখার আবেদন জানানো হয়, যা আদালত গ্রহণ করে।
আরও পড়ুন: Ronaldo Marriage: শো-রুমের সেলসগার্ল রোনাল্ডো ঘরণী! পরিণতি পেল প্রেম
ঘটনার প্রেক্ষাপট ও চার্জ গঠন (Sushil Kumar)
উল্লেখ্য যে, ২০২১ সালের ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে দুই দল কুস্তিগিরের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং অভিযোগ ওঠে সুশীল কুমারের (Sushil Kumar) দলবলের বেধড়ক মারধরে গুরুতর জখম হয়ে সাগর ধনকড়ের মৃত্যু হয়। ঘটনার পরই সুশীল পলাতক হলেও দিল্লি পুলিশ তাঁকে দ্রুত গ্রেপ্তার করে। পরবর্তীতে ২০২২ সালের অক্টোবর মাসে এই হত্যা মামলায় সুশীল-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়।



