Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসএসকেএম হাসপাতালে ফের দুষ্কৃতী-তাণ্ডব। ট্রমা কেয়ারের সামনে হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল রোগীর আত্মীয়র। ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে হাসপাতালের ভিতরে ঢুকে হামলা বলে অনুমান।
এসএসকেএম হাসপাতালে কেয়ার ইউনিটের সামনেই ঘটনাটি ঘটেছে, সেখানে পুলিশ থাকলেও কর্তব্যরত পুলিশকর্মী ভয়ে পালিয়ে যান বলে অভিযোগ, এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কোন মামলার রুজু করেনি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: https://ktvbangla.com/unpleasant-incident-happend-in-nadida-shantipur-areas/
গুরুতর জখম সৌরভ আদক নামে বাঁকুড়ার এক যুবক। আজ তাঁর বাবার ছুটি হওয়ার ছিল। এখন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি তিনি। মানসিকভাবে ভেঙে পড়েছেন, প্রচণ্ড আতঙ্কিত বলে জানিয়েছেন চিকিৎসকদের। কারা হামলা চালাল তাদেরকে তিনি চেনেন না বলে দাবি।
হাসপাতালের ভেতরে হকি স্টিক এবং লাঠি নিয়ে ১৪ থেকে ১৫ জন ঢুকে সকলের সামনে কিভাবে হামলা চালাল? তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকেরা। এ বিষয়ে এখনও কেন মামলা হয়নি? কেন কাউকে ধরা হয়নি? উঠছে প্রশ্ন…


