Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বয়েস কিংবা সাজগোজ নিয়ে কটাক্ষ, সবটাকে তুরি মেরে উড়িয়ে দেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। সম্প্রতি তাকে নিয়ে কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী। বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় । অভিনেত্রীর বয়স প্রায় ৮৮ হলেও এখনও শুটিং সেট থেকে রঙিন শাড়ি ,হালকা মেকআপ মানানসই গয়নায় সাবলীল সাজে নিজেকে তুলে ধরেন। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee) রূপসজ্জা নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হলেও তিনি আগে কিংবা এখনও ফারাক করেন না।

কী বললেন অভিনেত্রী?
সম্প্রতি, একটি মিউজিক ভিডিওতে অংশ নেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। আগাগোড়াই অভিনেত্রীকে দেখা যায় রঙিন শাড়ি ,সূক্ষ্ম গয়না ও মার্জিত সাজে । পুনরায় অভিনেত্রীর সাজগোজ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ অবাক হয়েছেন ,’এত বয়সে কেন এত সাজ?’ কেউ বলেছেন, ‘এখনও সাজতে ভালো লাগে ওঁর?’ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এসবের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন। অভিনেত্রীর কথায়,” সাজতে বরাবরই ভালোবাসি। তাতে যদি কেউ নিন্দা করে তো করুক। মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না। আমার সাজ মার্জিতই।”
আত্মবিশ্বাস ও নিজের প্রতি যত্ন
জানা যায় , অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) গাঢ় রঙের লিপস্টিক পছন্দ করেন না। তবে যতই তাঁর সাজ নিয়ে মানুষ কটাক্ষ করুক না কেন ,এটা মানতেই হবে যে, বয়েস কিংবা অসুস্থতা তাঁকে থামিয়ে রাখতে পারেনি। সব সময় তিনি কর্মজীবনে সক্রিয়। ধারাবাহিক বা অনুষ্ঠানের সঙ্গে মানানসই সাজতে দেখা যায় অভিনেত্রীকে। আর এই সাজ তাঁর আত্মবিশ্বাস, নিজের প্রতি যত্ন ও শিল্পদ্যোগের পরিচয়। বাংলা চলচ্চিত্র, ধারাবাহিকে কাজ করার সুবাদে এই বর্ষিয়ান শিল্পীর সাজগোজ, উপস্থিতি ,স্টাইল আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণায় উজ্জ্বল নিদর্শন হয়ে আছে।
সমান তালে কাজ করা
বর্তমানে ‘চিরসখা ‘ ধারাবাহিকে কমলিনীর বড় মাসির চরিত্রে অভিনয় করছেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। পাশাপাশি সুস্মিতা, দেবলীনা ও রূপসা মুখোপাধ্যায় এর সাথে সদ্য একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। তাছাড়া চলতি বছরে উইন্ডোজ প্রোডাকশনের ‘আমার বস’ ছবিতে অভিনেত্রীকে গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা গিয়েছিল। সান বাংলায় ‘লাখ টাকার লক্ষ্মী লাভ ‘ রিয়েলিটি শোতেও সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। বলা যায়, বয়েস তাঁকে দমাতে পারেনি। বরং নতুন প্রজন্মের সাথে তালে তাল মিলিয়ে কাজ করে চলেছেন বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: BWF: ২০২৬-এ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে বড় ঘোষণা BWF-এর
মানসিক দৃঢ়তার পরিচয়
অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের ( Sabitri Chatterjee) সাজগোজের প্রেক্ষিতে কোনও প্রশ্ন উঠলে আজও তিনি নিজেই তা নিরসন করেছেন, এতে তাঁর মানসিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। যদিও অভিনেত্রীকে কটাক্ষ করেন গুটি কয়েক মানুষ। তাঁর ভক্তের সংখ্যা প্রচুর। অভিনেত্রী মনে করে সময়ের সাথে তিনি তাল মিলিয়ে চলতে চান। নিজেকে সচল রাখতে চান তিনি। ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে তাঁর চোখের সামনে কাজ করছেন, তাতে অভিনেত্রী ভীষণ খুশি। তবে অভিনেত্রীর কথায় বারবার শট দিতে হলে অভিনেত্রীর একটু অসুবিধা হয়। কিন্তু তাতেও তিনি থামতে চান না, মন ভালো রাখার জন্য তিনি শুটিংয়ে যেতে ভালোবাসেন।



