Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: SIR মামলায় আবারও ১৪২ ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট(SC Special Power)। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটের আগে ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারাধীন যারা ছাড়পত্র পাবেন তারা ভোট দিতে পারবেন।
প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ (SC Special Power)
পাশাপাশি, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যে সমস্ত বৈধ ভোটারদের ছাড়পত্র দেবেন এবং তালিকায় নাম উঠবে, তারা দ্বিতীয় দফার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের।
২৭ লক্ষের নাম বাদ (SC Special Power)
রাজ্যে বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের মধ্যে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের আজকের বেঁধে দেওয়া ডেডলাইনের মধ্যে যে সমস্ত ভোটাররা ছাড়প্রাপ্ত পাবেন না, তারা এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। জানিয়ে দিল সুপ্রিমকোর্ট।
আরও পড়ুন: Pabitra Kar: ভোটের আগে বড়সড় স্বস্তি পবিত্র করের: রক্ষাকবচের আবেদন মঞ্জুর কলকাতা হাইকোর্টে
পরবর্তী শুনানি ২৪ এপ্রিল (SC Special Power)
মামলার পরবর্তী শুনানি ২৪ এপ্রিল। ভোটের আগে ছাড়পত্র পাওয়া বৈধ ভোটারদের নাম ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে।



