Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুরুলিয়ার পাড়া গার্লস হাই স্কুলে (School Tilak Controversy) একাদশ শ্রেণির এক পড়ুয়া ছাত্রী সুমনা মাজির কপালে তিলক এবং গলায় তুলসীর মালা পরাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। পড়ুয়ার পরিবারের অভিযোগ, স্কুলে প্রার্থনার সময় তাঁর কপালের তিলক মুছে দেওয়া হয়। শুধু তাই নয়, পরবর্তীতে তাঁকে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে এবং স্কুল থেকে টিসি দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
রাজনৈতিক ও সামাজিক চাপানউতোর (School Tilak Controversy)
ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই শুরু হয় রাজনৈতিক ও সামাজিক চাপানউতোর (School Tilak Controversy)। বিষয়টির প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল-সহ একাধিক হিন্দু সংগঠন। তাদের দাবি, একজন পড়ুয়ার ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত চিহ্ন ব্যবহারের কারণে তাঁকে হেনস্তা করা অনুচিত।
স্কুলের কাছে রিপোর্ট (School Tilak Controversy)
ঘটনাকে ঘিরে রাজ্য সরকারের তরফেও স্কুলের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুল কর্তৃপক্ষকে সতর্কও করেন তিনি।
অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু নিয়ম ও শৃঙ্খলা রয়েছে। সেই নিয়ম সকল পড়ুয়ার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য এবং প্রত্যেককেই তা মেনে চলতে হয়। তবে পরিবারের তোলা অভিযোগ এবং স্কুল কর্তৃপক্ষের বক্তব্য ঘিরে পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক।
আরও পড়ুন: Nepal Earthquake: হড়পা বানের পর ফের কাঁপল হিমালয়, তিব্বতে ভূমিকম্প
ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনিকভাবে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। পড়ুয়ার শিক্ষা ও মানসিক সুস্থতার বিষয়টি মাথায় রেখে দ্রুত সমস্যার সমাধান হওয়া জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


