Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার দিনের শেষে ৪৩৬.৪১ পয়েন্ট পড়ে ৮৪৬৬৬.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে সেনসেক্স (Sensex and Nifty)।
দেশের শেয়ার বাজারে ডামাডোল পরিস্থিতি (Sensex and Nifty)
একদিকে আমেরিকার ফেডারেল নীতির অপেক্ষা এবং ভারত-আমেরিকার বাণিজ্যিক চুক্তি নিয়ে অনিশ্চিয়তার বাতাবরণ, এই সবের প্রভাব পড়েছে দেশের শেয়ার মার্কেটে। সোমবারের পর মঙ্গলবারের দ্বিতীয় দিনের ট্রেডিং সেশনেও দেখা গেল পতনের ধারা অব্যাহত (Sensex and Nifty)।
সেনসেক্স দিনের শেষে ৪৩৬.৪১ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৮৪৬৬৬.২৮ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ সূচক দিনের শেষে ১২০.৯০ পয়েন্ট পড়ে ২৫৮৩৯.৬৫ পয়েন্টে।
সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী মার্কেট এক্সপার্টদের মতে শেয়ার বাজারের এই অবস্থার জন্য দায়ী প্রফিট বুকিং এবং আমেরিকার ফেড পলিসি নিয়ে সাবধানী পদক্ষেপ। যার ফলে পতন দেখা গিয়েছে শেয়ার মার্কেটে। এর দোসর হিসেবে কাজ করেছে টাকার পতন। বিদেশী বিনিয়োগ বেরিয়ে যাওয়ার প্রভাবও পড়েছে দুই ইনডেক্স সূচকের উপর। বিশেষজ্ঞদের মতে আমেরিকান ফেড ২৫ বিপিএস রেট কাট করতে পারে। অন্যদিকে ব্যাঙ্ক অফ জাপান রেট হাইক করতে পারে। এর পরে একাধিক বিষয়ের উপর নির্ভর করবে বাজারে ওঠানামা।

Top Gainers
এ দিন পতনের মধ্যেও সেনসেক্স একাধিক শেয়ারে লাভের মুখ দেখেছে। ২.২৬ শতাংশ উঠেছে এটার্নাল। টাইটান কোম্পানি উঠেছে ২.১৩ শতাংশ। আদানি পোর্টসও ১ শতাংশের বেশি উঠেছে। এছাড়া সামান্য উঠেছে বাজাজ ফিনসার্ভও (Sensex and Nifty)।
আরও পড়ুন: Darjeeling Glenarys: বড়দিনের আগে হঠাৎ কেন তালা ঝুলল দার্জিলিংয়ের গ্লেনারিজে?
Top Losers
সেলিং প্রেশার দেখা গিয়েছে এ দিন ট্রেডিং সেশনের গোড়া থেকেই। সবচেয়ে বেশি ধাক্কা দেখা গিয়েছে এশিয়ান পেইন্টসে, পড়েছে ৪.৬১ শতাংশ। টেক মাহিন্দ্রা পড়েছে প্রায় ২ শতাংশের মতো। HCL টেকনোলজি পড়েছে ১.৭৮ শতাংশ, টাটা স্টিল পড়েছে ১.৭৪ শতাংস। মারুতি সুজুকি পড়েছে ১.০৫ শতাংশ।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


