Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পতনের রেশ কাটিয়ে চাঙ্গা হলো দুই বেঞ্চমার্ক ইনডেক্স। এর পাশাপাশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচকগুলির বৃদ্ধি হয়েছে প্রায় ২ শতাংশ (Sensex and Nifty)।
চাঙ্গা শেয়ার মার্কেট (Sensex and Nifty)
চলতি সপ্তাহের প্রথম তিন ট্রেডিং সেশনে পতনের মুখ দেখেছে শেয়ার মার্কেট। যা চিন্তা বাড়িয়েছিল লগ্নিকারীদের মধ্যে তবে অবশেষে পতনের রেশ কাটিয়ে পজিটিভ হলো শেয়ার বাজার। বৃহস্পতিবার চাঙ্গা হলো দালাল স্ট্রিট। সেনসেক্সের ওপেনিং হয় শেষ ক্লোজিংয়ের থেকে ০.৬১ শতাংশ বেশি পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ ওপেন হয় ০.৭৪ শতাংশ বেশি পয়েন্টে (Sensex and Nifty)।
বৃহস্পতিবার ইন্ট্রাডে ট্রেডিং সেশনে সেনসেক্স ১ শতাংশ বেড়েছিল। পয়েন্টের নিরিখে যা ৮৫০। একই প্রবণতা দেখা গিয়েছে নিফটি৫০-র ক্ষেত্রেও। ১ শতাংশের বেশি বেড়েছিল এই সূচক। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্স পার করে ২৫ হাজার ৪০০ পয়েন্ট।
দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি বৃদ্ধি হয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচকগুলির। যার পরিমাণ প্রায় ২ শতাংশ। সেই সঙ্গে বেশিরভাগ সেক্টরাল ইনডেক্স পজিটিভ রয়েছে। এর ফলে স্বস্তি ফিরেছে লগ্নিকারীদের মধ্যে।
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের একাধিক দেশের উপর মার্কিন প্রেসিডেন্টের ১০ শতাংশ শুল্ক চাপানোর ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতির আশঙ্কা তৈরি হয়েছিল। গত কয়েকদিন ধরে ট্রাম্পের মন্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। আর সেই কারণেই ট্যারিফ বাতিলের ঘোষণা করেছেন ট্রাম্প। এর ফলে বাণিজ্য যুদ্ধ কিছুটা হলেও কমেছে। এই আপডেটের ফলে বাজারের সেন্টিমেন্ট চাঙ্গা হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: SSC Pannel: SSC-র একাদশ-দ্বাদশ প্যানেলে রাতারাতি সংশোধন, অভিজ্ঞতার নম্বর নিয়ে জোর বিতর্ক
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য থেকে ভারত ও আমেরিকার মধ্যে ট্রেড ডিল নিয়েও আশা জেগেছে। ‘গুড ট্রেড ডিল’-এর দিসে দুই দেশে অনেকটা এগিয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। এই প্রসঙ্গে আরও একবার বন্ধুত্বের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীকে আমি খুব সম্মান করি। তিনি খুব ভালো মানুষ এবং আমার বন্ধু। আমরা দারুণ ডিলের দিকে এগোচ্ছি।’
এর পাশাপাশি গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প সুর নরম করে অস্থিরতা কিছুটা হলেও কেটেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা কাটায় তার প্রভাব পড়েছে শেয়ার বাজারের উপরও। যা দালাল স্ট্রিটের জন্য কিছুটা স্বস্তির কারণ (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


