Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ আর সেই কারণে তারা টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় (Shakib Al Hasan)।
টি-২০ বিশ্বকাপ নিয়ে মন্তব্য করলেন সাকিব (Shakib Al Hasan)
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কম বিতর্ক হয়নি। বিতর্কের সূত্রপাত হয় মুস্তাফিজুরকে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল-এ খেলতে না দেওয়ার সিদ্ধান্তের পর থেকে। এরপর বাংলাদেশ ভারতের নিরাপত্তার অভাবের কথা বলে বলে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের আর্জি জানায়। কিন্তু তাদের সেই আর্জিতে রাজি হয়নি আইসিসি আর এর ফলে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় বিশ্বকাপ না খেলার। তাদের জায়গায় বিশ্বকাপ খেলার সুযোগ পে স্কটল্যান্ড। এবার বাংলাদেশের সেই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)।
বাংলাদেশের এমনসিধান্তের পর অনেকেই নিজেদের মত জানিয়েছিলেন তবে নাম প্রকাশ্যে অনেকেই সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের পক্ষে ছিলেন না বলেই দাবি করা হয় একাধিক রিপোর্টে। ভারতের মাটিতে খেলতে আসার বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশের আর বিশ্বকাপে অংশ নেওয়া হয়নি। পাকিস্তান প্রথম থেকে বাংলাদেশের পাশে থেকে বিশ্বকাপ বয়কট নিয়ে অনেক নাটক করলেও শেষ পর্যন্ত তারা অংশগ্রহণ করে। মাঝখান দিয়ে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তের কারণে বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্টে খেলার সুযোগ হারায়।

বাংলাদেশ দলের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব। বিশ্ব ক্রিকেটে তিনি এক নামেই পরিচিত কিন্তু দীর্ঘদিন তিন জাতীয় দলে সুযোগ পান না। তবে তিনি আশা রাখছেন যে কেরিয়ারের শেষ ম্যাচ তিনি খেলবেন তাঁর দেশের মাটিতেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল তাঁর বন্ধু আর সেই বন্ধুর উপরেই ভরসা করছেন সাকিব।
সাকিব বলেছেন, ‘আমার মতে খুব বড় ভুল হয়েছিল। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল এক দেশের বিশ্বকাপে না খেলা মানা যায় না। আমাদের সমর্থকরা চান, বাংলাদেশ বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলুক। বাংলাদেশ সরকারের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত খুব বড় ভুল (Shakib Al Hasan)।’
এর মাঝে শুধু ক্রিকেটের সম্পর্ক নয় ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্কেরও অবণতি হয়েছে। কিন্তু বাংলাদেশের সরকার হওয়ার পর থেকে সেই ছবি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সম্ভাবনাও বাড়ছে। এতে দুই দেশের সম্পর্কের মাঝের বরফ গলবে বলেই আশা রাখছেন সাকিব। তিনি বলেন, ‘আমার মনে হয়, পরিস্থিতি ভাল হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে এক, দুটো সিরিজের আলোচনা চলছে। আমি শুনছি, আগস্ট বা সেপ্টেম্বর মাসে দু’দেশের মধ্যে খেলা হবে। সেই সিরিজ হলে পরিস্থিতি ভাল হবে।’
আরও পড়ুন: Delhi High Court: পর্দায় ভেসে উঠল অশ্লীল দৃশ্য, বন্ধ বিচারপ্রক্রিয়া!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী সভাপতি হয়েছেন তামিম ইকবাল। সাকিবের মতো তিনিও বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। দুই জনের সম্পর্ক বেশ ভাল। বন্ধুর উপর ভরসা রয়েছে সাকিবের। তাঁর কথায়, ‘ও অন্তর্বর্তী সভাপতি হয়েছে। আশা করছি, নির্বাচনের পর ও পাকাপাকিভাবে সভাপতি হবে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ওর অনেক পরিকল্পনা রয়েছে (Shakib Al Hasan)।’


