Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ একাধিক নেতিবাচক বিষয়ের জেরে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে পতন দেখা গেল ভারতীয় শেয়ার বাজারে (Share Market)। এর ফলে গত দুই সপ্তাহ ধরে চলা বাজারের লাগাতার বৃদ্ধির ধারায় সাময়িক ছেদ পড়ল।
সূচকের পরিসংখ্যান (শুক্রবার, ১৪ অগস্ট ২০২৬) (Share Market)
এই দিন বিএসই সেনসেক্স ৭১ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে বন্ধ হয়েছে ৭৮,০০৯ পয়েন্টে। অন্য দিকে, নিফটি ৫০ সূচক ৩০ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে ২৪,৩৬৬ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে (১০ থেকে ১৪ অগস্ট) সেনসেক্স মোট ৪৯০ পয়েন্ট বা ০.৬২ শতাংশ এবং নিফটি৫০ মোট ২০৫ পয়েন্ট কমেছে।
মিড ও স্মল ক্যাপের হাল (Share Market)
প্রধান সূচকগুলির পাশাপাশি শুক্রবার ছোট ও মাঝারি পুঁজিবাজারের সূচকগুলিতেও বিক্রির চাপ বজায় ছিল। এর মধ্যে নিফটি মিড ক্যাপ ১০০ ইনডেক্স ০.৫৩ শতাংশ এবং নিফটি স্মল ক্যাপ ১০০ ইনডেক্স ০.৬৯ শতাংশ হ্রাস পেয়েছে।
সেক্টরাল ইনডেক্সের চিত্র (Share Market)
বেশিরভাগ সেক্টরাল ইনডেক্সই এদিন লাল ঘরে শেষ হয়েছে। এর মধ্যে কেবল নিফটি মিডিয়া (০.৯৬%) এবং ইনফ্রাস্ট্রাকচার (০.২৪%) ইনডেক্সের সামান্য বৃদ্ধি হয়েছে। পাশাপাশি, ইন্ডিয়া ডিফেন্স ও প্রাইভেট ব্যাঙ্ক সেক্টরাল ইনডেক্স প্রায় ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে, ব্যাঙ্ক, আইটি, রিয়েলটি, ক্যাপিটাল মার্কেট, ফার্মা, অয়েল অ্যান্ড গ্যাস, এফএমসিজি এবং এনার্জির মতো বাকি সমস্ত প্রধান সেক্টরাল ইনডেক্স ডাউন ছিল।
আরও পড়ুন: Shilpa Javelin: নীরজ চোপড়ার মত অলিম্পিক পদকের স্বপ্ন দেখছেন ঝাড়খণ্ডের শিল্পা কুমারী
বাজার পতনের প্রধান কারণ
বিশেষজ্ঞদের মতে, ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে (Share Market) অশোধিত জ্বালানি তেলের দামে অস্থিরতা এবং মার্কিন মুলুকে বন্ড ইয়েল্ডে বৃদ্ধির মতো একাধিক ফ্যাক্টর এই পতনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।



