Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট সরিয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে শ্রেয়সকে। ফিটনেসের কারণে তাঁর উপর থাকবে বিশেষ নজর (Shreyas Iyer)।
শ্রেয়সের কাঁধে বড় দায়িত্ব (Shreyas Iyer)
অস্ট্রেলিয়া সফরে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল শ্রেয়স আইয়ারকে। তারপর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এবার চোট সরিয়ে আবার ২২ গজে প্রত্যাবর্তন হতে চলেছে তাঁর। আসন্ন নিউ জিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে আর সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এবার বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ভারতের এই তারকা ব্যাটারকে। এই মঞ্চেই তাঁর ফিটনেসের পরীক্ষা হবে। সেই কারণে তাঁর দিকে বিশেষ নজর থাকবে (Shreyas Iyer)।
বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব ছিল শার্দুল ঠাকুরের উপর তবে তিনি চোট পাওয়ার কারণে দুটি ম্যাচ খেলতে পারবেন না। এই ম্যাচেই শ্রেয়স আইয়ারের কাছে সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার।
বিজয় হাজারে ট্রফিতে ৬ জানুয়ারি প্রথম ম্যাচ খেলবেন শ্রেয়স আইয়ার, হিমাচল প্রদেশের বিরুদ্ধে। এই ম্যাচেই নির্বাচকদের সামনে পরীক্ষা দিতে ডুবে শ্রেয়স আইয়ারকে। বিশেষ করে তাঁর ম্যাচ ফিটনেস দেখা হবে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও ফিটনেস ঠিক না থাকলে তাঁকে বাদ দেওয়াও হতে পারে বলেই খবর।

শুধু নেতৃত্ব নয় তাঁকে বিজয় হাজারেতে রানও করতে হবে। কারণ ২০২৭ সালের বিশ্বকাপের আগে ভারতের সামনে বেশ কিছু ওয়ানডে প্রতিযোগিতা রয়েছে। আর সেখানে নিজের জায়গা দলে ধরে রাখতে গেলে তাঁকে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করতে হবে। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে শ্রেয়স ফিট হওয়ার পর গায়কোয়াড়কে ওয়ানডে দল থেকে বাদ পড়তে হয়। কার্যত বলা যায় শ্রেয়সের সামনে এখন অগ্নিপরীক্ষা এই বিজয় হাজারে ট্রফি (Shreyas Iyer)।


