Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় দলের দরজা দীর্ঘদিন আগেই বন্ধ হয়েছিল, এবার লাল বলের ঘরোয়া ক্রিকেটেও চরম ধাক্কা খেলেন টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চণ্ডীগড়ের বিরুদ্ধে রনজি ট্রফির অভিযান শুরু করার জন্য ৪২ বার চ্যাম্পিয়ন মুম্বই দল তাদের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, সূর্যকুমার নিজে এই ম্যাচে খেলার প্রবল আগ্রহ প্রকাশ করে নির্বাচকদের কাছে আবেদনের বার্তা পাঠালেও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সেই আবেদনে সাড়া দেয়নি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট ও জাতীয় নির্বাচকদের নজর থেকে দূরে থাকা সূর্যের ক্ষেত্রে ঘরোয়া লাল বলের দরজা বন্ধ হওয়া নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে তুমুল জল্পনা শুরু হয়েছে।
তরুণদের ওপর ভরসা (Suryakumar Yadav)
অভিজ্ঞ সূর্যকে বাদ দেওয়া হলেও নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি সাড়তে জাতীয় দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালকে রনজির প্রথম ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। তবে এই দল নির্বাচনের অন্যতম বড় চমক মাত্র ১৯ বছর বয়সী ব্যাটার আয়ুষ মাত্রে। ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো এই উদীয়মান তারকাকে ভবিষ্যতে মুম্বইয়ের নেতৃত্বের মুখ হিসেবে দেখছেন কর্তারা। সেই লক্ষ্যেই মাত্র ১৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাঁকে সরাসরি মুম্বইয়ের সহ-অধিনায়ক করা হয়েছে।
আরও পড়ুন: DC Sourav Ganguly: দিল্লি ক্যাপিটালসের নতুন হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়, দায়িত্ব পেয়ে কী বললেন?
সূর্যকুমারের ভবিষ্যত (Suryakumar Yadav)
সূর্যকুমার যাদবকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে মুম্বইয়ের মুখ্য নির্বাচক রাজেশ পওয়ার স্পষ্ট জানিয়েছেন যে, শুধুমাত্র অভিজ্ঞতার জোরে লাল বলের দলে জায়গা পাওয়া সম্ভব নয় (Suryakumar Yadav)। গত ১৮ মাস ধরে তিনি কোনো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি এবং বর্তমানে ম্যাচ ফিটনেস বা ফরম্যাটের ছন্দে ঘাটতি রয়েছে। রনজি দলে ফিরতে হলে সূর্যকে আগে স্থানীয় ক্রিকেট বা অন্যান্য লাল বলের প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করতে হবে। টি-২০ দলের অধিনায়কত্ব শ্রেয়স আইয়ারের হাতে যাওয়ার পর ব্যাটার হিসেবেও জাতীয় দলে সূর্যর জায়গা হয়নি। চার মাস আগে মুম্বই টি-২০ লিগে খেলার পর প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে দূরে থাকা এই বিশ্বমানের ক্রিকেটারের এমন পরিণতিতে হতাশ ভক্তরা।



