Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় (BJP) আসার ১০০ দিনের কাজের খতিয়ান তুলে ধরে মঙ্গলবার একটি বুকলেট প্রকাশ করেছে বিজেপি। এর মধ্যেই খাস কলকাতায় দলের স্থানীয় এক যুবনেতার বিরুদ্ধে উঠল দাদাগিরি ও হামলার অভিযোগ। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের ঐতিহ্যবাহী গুপ্তা ব্রাদার্স এর দোকানে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপি যুবনেতা বিবেক ত্রিপাঠি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।
কেন বচসা? (BJP)
অভিযোগ দোকানে মিষ্টি খাওয়ার পর (BJP) তা পছন্দ না হওয়াকে কেন্দ্র করে কর্মীদের সঙ্গে বিবেক ও তাঁর সঙ্গীদের বচসা শুরু হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দোকানের ম্যানেজার ও একাধিক কর্মচারীর উপর চড়াও হয়ে তাঁদের মারধর করা হয়। ঘটনায় এক কর্মচারীর আঙুল ভেঙে যাওয়ারও অভিযোগ উঠেছে। প্রবীণ কর্মচারীরাও হামলার হাত থেকে রেহাই পাননি বলে দাবি দোকান কর্তৃপক্ষের।
ঘটনার তদন্ত শুরু (BJP)
অভিযুক্ত বিবেক ত্রিপাঠি বালিগঞ্জ বিধানসভার ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব সভাপতি বলে জানা গিয়েছে। ঘটনার পর কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দোকান কর্তৃপক্ষ। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।
জিরো টলারেন্স এর বার্তা
অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের তরফে বারবার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জিরো টলারেন্স এর বার্তা দেওয়া হয়েছে। দলীয় নাম ভাঙিয়ে প্রভাব খাটানো বা অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও নেতৃত্বের তরফে সতর্ক করা হয়েছে।
এখন প্রশ্ন খাস কলকাতায় ব্যবসায়ী ও দোকানকর্মীদের উপর হামলার এই অভিযোগে অভিযুক্ত বিজেপি যুবনেতার বিরুদ্ধে দলীয় নেতৃত্ব কী পদক্ষেপ গ্রহণ করে। পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা কতটা সেটিও স্পষ্ট হবে।


