Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার ট্রেডিং সেশনের পরে সেনসেক্স ৫৪৪.১৫ পয়েন্ট বেড়ে ৭৬,৮০৮.৪৮ পয়েন্টে শেষ করেছিল (Stock Market)।
সুদিন ফিরছে স্টক মার্কেটে? (Stock Market)
ভারতের শেয়ার বাজারে হাসি ফুটেছে তিন দিনে। মঙ্গলবার দিনও সূচকের উত্থান হয়েছে। এই নিয়ে পরপর তিন দিন গতি দেখা গেছে দেশের শেয়ার মার্কেটে। এই উত্থানের পিছনে অন্যতম কারণ ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা প্রশমন এবং এই খবরের পরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে এসেছে। এই কারণেই লগ্নিকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা গেছে (Stock Market)।
মঙ্গলবার ট্রেডিং সেশনের পর সেনসেক্স ৫৪৪.১৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছিল ৭৬,৮০৮.৪৮ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ ১৩৫.২৫ পয়েন্ট বেড়ে ২৩,৯৮৯.১৫ পয়েন্টে বন্ধ হয়েছিল। গত তিন দিনের হিসেবে সেনসেক্স বেড়েছে প্রায় ৮ শতাংশ এবং নিফটি প্রায় বেড়েছে ৩.৬ শতাংশ।
মঙ্গলবারের বাজারে ১৬টি প্রধান সেক্টোরাল সূচকের মধ্যে ১১টিতেই দেখা গিয়েছে ব্যাপক উত্থান। লাফ দেখা গিয়েছে নিফটি Realty (২.২৬%) এবং নিফটি আইটি (১.৭৮%)-তে। বেড়েছে নিফটি Media (১.৪০%), নিফটি Consumer Durables (১.২৮%) এবং নিফটি FMCG (১.২২%)। এই উত্থানের পাশাপাশি ধাক্কা খেয়েছে নিফটি মেটাল (১.৫৫% কমেছে)। ভারতের স্টক মার্কেটের ভলাটিলিটি বা অস্থিরতা মাপার সূচক ৬.৮৯% কমে ১৩.৩৬-এ নেমে এসেছে।

আরও দেখুন: https://www.youtube.com/watch?v=xVHQ4K4MRy0
আরও পড়ুন: Argentina vs Algeria: মেসির ম্যাজিকে বাজিমাত, বঙ্গে দাপট হারালেও বিশ্বমঞ্চে নীল-সাদার দাপট অব্যাহত
ভারতের শেয়ার মার্কেটের এই উত্থানের কারণ হিসেবে একাধিক ফ্যাক্টরকে দায়ী করেছেনবিশ্লেষকরা। যার মধ্যে প্রধান এবং অন্যতম কারণ আমেরিকা-ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা। এই দুই দেশের মধ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তি হওয়ার ইঙ্গিত রয়েছে আর এর প্রভাব সরাসরি পড়েছে দেশের শেয়ার বাজারে।
ভারত তার অধিকাংশ তেল আমদানি করে আর পশ্চিম এশিয়ার অশান্তির আঁচ কমায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। আমদানি খরচ কমে আসে যদি মুদ্রাস্ফীতি কমে। আর এর কারণেও তাতে গতি পেয়েছে দেশের স্টক মার্কেট। এছাড়াও ভারত থেকে টানা বিদেশি লগ্নি বেরিয়ে যাওয়ার ফলে ধাক্কা খেয়েছিল স্টক মার্কেট। তবে আবার বিদেশি লগ্নি ফিরতে শুরু করেছে আর সেই কারণেই মার্কেটে ইতিবাচক প্রভাব পড়েছে (Stock Market)।


