Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে (CJP Celebration Video) দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাসে মেতে ওঠে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র একাংশ। দলের কয়েকজন নেতার একটি উদযাপনের ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ, বহু পড়ুয়ার জীবনহানি ও অসংখ্য পরিবারের শোকের আবহে এমন উদযাপন কতটা সংবেদনশীল, সেই প্রশ্ন তুলছেন অনেকেই।
ভিডিওতে কী দেখা গেছে? (CJP Celebration Video)
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিলাসবহুল (CJP Celebration Video) হোটেলে বলিউডি গানের তালে নাচছেন সিজেপির একাধিক নেতা। ভিডিওটির ক্যাপশনে পদত্যাগের আনন্দ প্রকাশ করা হয়েছে। এরপরই নেটিজেনদের একাংশের দাবি, আন্দোলনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা, উৎসব পালন নয়।
বিতর্কের মাঝে প্রতিক্রিয়া
এই বিতর্কের মাঝেই প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, সাফল্য উদযাপন করা স্বাভাবিক হলেও তার সঙ্গে সংযম, দায়িত্ববোধ এবং বিনয় থাকা জরুরি। তাঁর মতে, কোনও অর্জনের প্রকৃত মূল্য নির্ভর করে সেই সাফল্যকে কতটা মর্যাদার সঙ্গে গ্রহণ করা হচ্ছে তার উপর।
আরও পড়ুন: Singur: মুছে গেল সিঙ্গুর আন্দোলনের শহিদের নাম! ‘তাপসী মালিক কৃষক বাজার’-এর নাম বদল
এদিকে জানা গিয়েছে, টানা ৩৬ দিনের আন্দোলনের পর সরকারের তরফে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হয় এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। তবে আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হিসেবে যাঁর নাম বারবার উঠে এসেছিল, সেই সোনম ওয়াংচুককে বিজয় উদযাপনের মঞ্চে কার্যত উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আন্দোলনের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর ভূমিকার উল্লেখ না থাকায় নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। পুরো ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে মতভেদ স্পষ্ট, যেখানে একাংশ উদযাপনকে সমর্থন করলেও অন্যরা একে অসংবেদনশীল বলেই মনে করছেন।


