Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভাকে কেন্দ্র করে এবার সামনে এল নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ (Soumendu Adhikari)। পৌরসভার ফলাফল ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের অভিযোগ, পৌরসভার জনপ্রতিনিধি ও পৌরপ্রধান নিয়মিতভাবে পৌরসভায় উপস্থিত থাকছেন না। যার জেরে জন্ম-মৃত্যু শংসাপত্র, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, রাস্তার সমস্যা সহ একাধিক জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

কাঁথি পৌরসভায় উপস্থিত হন (Soumendu Adhikari)
এই পরিস্থিতিকে সামনে রেখেই সোমবার কাঁথি পৌরসভায় উপস্থিত হন এলাকার সাংসদ Soumendu Adhikari। দীর্ঘদিন পর তাঁর এই পৌরসভা পরিদর্শন ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। পৌরসভায় পৌঁছে তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং নাগরিক পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই বিষয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে।
সাংসদ সৌমেন্দু অধিকারী অভিযোগ করেন (Soumendu Adhikari)
কাঁথি পৌরসভায় সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিষেবা সঠিকভাবে পৌঁছচ্ছে না। পৌর প্রশাসনের গাফিলতির কারণেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তিনি বলেন, “পৌরসভা রাজনৈতিক জায়গা নয়, এটি মানুষের পরিষেবা দেওয়ার জায়গা। নাগরিকদের সমস্যা দ্রুত সমাধান হওয়া উচিত।”
স্থানীয় বাসিন্দাদের দাবি (Soumendu Adhikari)
পৌরসভায় গিয়ে বহুক্ষেত্রেই কাজ করাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না সঠিক পরিষেবা। ফলে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। উল্লেখ্য, ২০১০ সাল থেকে দীর্ঘ সময় ধরে কাঁথি পৌরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত। বর্তমানে এখনও তৃণমূলের হাতেই রয়েছে পৌরসভার প্রশাসনিক দায়িত্ব। আর সেই পরিস্থিতিতেই নাগরিক পরিষেবা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে কাঁথিতে।

আরও পড়ুন: Diganta Bagchi: আর্টিস্টস ফোরামে ভাঙনের ইঙ্গিত? হঠাৎ ইস্তফা দিগন্তর!
এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও তারা পৌরসভার কাজকর্মের উপর নজরদারি চালাবে এবং মানুষ যাতে কোনওভাবে পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



