Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ চব্বিশ পরগনার আকাশে হঠাৎই রহস্যময় আলোর ঝলকানি! কাকদ্বীপ, পাথরপ্রতিমা-সহ একাধিক এলাকায় সন্ধ্যার আকাশে দেখা গেল অদ্ভুত উজ্জ্বল আলোর রেখা (South 24 Parganas)। কেউ বলছেন উল্কাপাত, কেউ বলছেন স্যাটেলাইটের আলো—আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে মোবাইল হাতে রাস্তায় নেমে পড়লেন বহু মানুষ।

আকাশে আলোর খেলা (South 24 Parganas)
সন্ধ্যা নামতেই আকাশে দেখা যায় দ্রুত গতিতে ছুটে চলা একাধিক আলোর বিন্দু। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে কৌতূহল আর চাঞ্চল্য। বাড়ির ছাদ, রাস্তা, বাজার—যেদিকেই চোখ গেছে, সেখানেই আকাশের দিকে তাকিয়ে উৎসুক জনতা। কেউ বলছেন স্যাটেলাইটের আলো—আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে মোবাইল হাতে রাস্তায় নেমে পড়লেন বহু মানুষ।
আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!

স্যাটেলাইট ট্রেন
স্থানীয়দের অনেকেই সেই দৃশ্য মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যদিও এই আলোর উৎস নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এটি কোনও স্যাটেলাইট ট্রেন অথবা মহাকাশে প্রবেশ করা জ্বলন্ত বস্তু হতে পারে।



