Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন রোহিত। এখনও পর্যন্ত মাঠে ফিরতে পারেননি তিনি (Rohit Sharma)।
রোহিতকে নিয়ে চিন্তায় সমর্থকরা (Rohit Sharma)
‘রাজার মুকুট, রাজার সাজ অন্য কেউ তা পরবে আজ’, রাজা হওয়া কিছুটা হলেও সহজ কিন্তু সেই দায়িত্ব পালন করা ততধিক কঠিন। এখন মুম্বই দলের সমর্থকদের মধ্যে এই কথাটাই ঘুরছে। একদিকে রোহিতের সময়ের মুম্বই আর অন্যদিকে হার্দিকের আমলে দল। আকাশ-পাতাল পার্থক্য রয়েছে দলের পারফরম্যান্সে। শর্মার নেতৃত্বে উজ্জ্বল মুম্বই আর হার্দিকের সময় অস্তমিত দল। একের পর এক হারের ধাক্কা আর সমালোচনায় জেরবার মুম্বই ইন্ডিয়ান্স (Rohit Sharma)।
হায়দরাবাদের বিরুদ্ধে বড় রান করেও বোলিং ব্যর্থতার কারণে সেই ম্যাচ হারতে হল বুমরাদের। এই হারের মধ্যে সমর্থকদের মনে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সেটা হল রোহিত শর্মা কি এখনও পুরোপুরি সুস্থ নন? কারণ অনুশীলনে তাঁকে দেখা গেলেও নামলেন না হায়দ্রাবাদের বিরুদ্ধে। বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল হিটম্যানকে। এরপর টানা চার ম্যাচ তিনি রয়েছেন দলের বাইরে। রোহিত কতটা ফিট সেই নিয়ে মুখ খুললেন হার্দিক পান্ডিয়া।

হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে টসের পর হার্দিক জানান ম্যাচ খেলার জন্য যতটা সুস্থতা প্রয়োজন ততটা সুস্থ নন এখনও রোহিত। হার্দিক বলেন, ‘রোহিতের মাঠে নামতে আরও কয়েকটা ম্যাচ সময় লাগবে। চেষ্টা করছে ও। তবে খেলার জন্য যতটা ফিট সুস্থ হওয়া প্রয়োজন সেটা এখনও পায়নি ও। সেই কারণেই খেলছে না ও (Rohit Sharma)।’
আরও পড়ুন: Stock Market: সকালের গতি বেলাশেষে কিছুটা কমল দালাল স্ট্রিটে
নেটে অনুশীলনরত অবস্থায় দেখে মনে হচ্ছিল খুব একটা সমস্যা হচ্ছে না। তবে নেটে অনুশীলন আর মাথে খেলার মধ্যে পার্থ্যক্য রয়েছে। ম্যাচ ফিটনেস এখনও পাননি হিটম্যান। সেই কারণেই খেলানো হচ্ছে না তাঁকে।
১২ এপ্রিল বিরাটদের বিরুদ্ধে ব্যাট করার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রোহিত। এরপর থেকেই মেডিক্যাল টিমের নজরে রয়েছেন তিনি। শুরুতে মনে হচ্ছিল দুটি ম্যাচের পরেই হয়ত দেখা যাবে তাঁকে কিন্তু সেখানে চার ম্যাচ অতিক্রম করে গেল। অন্যদিকে প্রশ্ন উঠছে হার্দিকের নেতৃত্ব নিয়েও। সব মিলিয়ে বেসামাল মুম্বই ইন্ডিয়ান্স। এখন দেখার মুম্বই দলের প্রাক্তন এই সফল অধিনায়ক কবে ফিরতে পারেন দলে (Rohit Sharma)।


