Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার মার্কেট প্রথম দিকে সবুজ থাকলেও শেষ করল লাল হয়ে (Stock Market)। তবে সাপ্তাহিক পারফরম্যান্সের নিরিখে পয়েন্ট বেড়েছে সেনসেক্স ও নিফটি৫০-র।
পতনের জের অব্যাহত (Stock Market)
শুক্রবার সকাল থেকে আশা জাগিয়েছিল শেয়ার মার্কেট। সকাল থেকে সবুজ থাকার পর দেশের দুই ইনডেক্স সূচক শেষ করল লাল হয়ে। তবে সেনসেক্স ও নিফটি৫০-র গ্রাফ লাল হলেও খুব বড় পতন হয়নি। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ফ্ল্যাট থাকল দুই ইনডেক্স। এর ফলে টানা তিন সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে পতন হলো শেয়ার বাজারের। তবে যদি সাপ্তাহিক পারফরম্যান্সের নিরিখে বিচার করা হয় তবে পয়েন্ট বেড়েছে দুই ইনডেক্স সূচকের (Stock Market)।
শুক্রবারের ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ১৩.৭১ পয়েন্ট। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৮৫ হাজার ৭০৬ পয়েন্টে। পাশাপাশি নিফটি৫০ কমেছে মাত্র ১২.৬০ পয়েন্ট। এই সামান্য পতনের জেরে এই সূচক রয়েছে ২৬ হাজার ২০৩ পয়েন্টে। দেশের দুই ইনডেক্স সূচকের পাশাপাশি বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যার এবং স্মল ক্যাপ ইনডেক্সগুলির পয়েন্ট কমেছে যথাক্রমে ০.০৪ শতাংশ এবং ০.১৩ শতাংশ।

শেষ ট্রেডিং সেশনে সেক্টরাল ইনডেক্সগুলির মিশ্র পারফরম্যান্স দেখা গিয়েছে। নিফটি-তে অটো, ফার্মা, এফএমসিজি, মেটাল, পিএসইউ ব্যাঙ্কের মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট বেড়েছে। নিফটি ব্যাঙ্কের গ্রাফ সবুজ থাকলেও বৃদ্ধি হয়েছে খুবই সামান্যই। তবে ক্যাপিটাল মার্কেট, অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, রিয়েলটির মতো একাধিক সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে।
গত কয়েকদিনের প্রবণতাই বজায় থাকলো শুক্রবার দেশের শেয়ার বাজারে। সকালের দিকে বৃদ্ধির ফলে একাধিক স্টকের দাম বেড়েছে। কিন্তু শেষবেলায় দ্রুত গতিতে পড়তে থাকে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পয়েন্ট। এই প্রবণতার কারণ হিসেবে প্রফিট বুকিংকে দায়ী করেছেন মার্কেট এক্সপার্টরা। তাছাড়াও আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তির অনিশ্চিয়তা, চলতি অর্থবর্ষের ত্রৈমাসিকের জিডিপি ডেটার মতো একাধিক ফ্যাক্টরের দিকে নজর ছিল লগ্নিকারীদের। বিশেষজ্ঞদের মতে এইসব ফ্যাক্টরের ফলে লগ্নিকারীরা সাবধানী পদক্ষেপ নিতে চাইছে (Stock Market)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


