Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পজিটিভে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের বাজারও, যা দুই বেঞ্চমার্ক সূচকের বৃদ্ধির সহায়ক হতে পারে (Stocks)।
নজর রাখবেন কোন কোন স্টকে? (Stocks)
দেশের শেয়ার বাজার নিয়ে সপ্তাহের শুরুতে কিছুটা চিন্তা থেকেই যাচ্ছিল। তবে পতনের ধাক্কা কাটিয়ে উঠে দাঁড়িয়েছে দেশের শেয়ার মার্কেট। বৃহস্পতিবারও এই বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারও পিজিটিভ রয়েছে যা ভারতীয় বাজারের জন্য ইতিবাচক আশা করছেন এক্সপার্টরা। গিফট নিফটি এইদিন বেড়েছে ১০০ পয়েন্ট আর সেখান থেকেই শেয়ার মার্কেটে বৃদ্ধির ইঙ্গিত মিলছে (Stocks)।
শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ বেড়েছে ৩৮৮ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ। সেনসেক্স বেড়েছে ১.৬৪ শতাংশ বা ১২৬৩ পয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন, ‘ভারতের শেয়ার বাজার এখন রিকোভারি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্ব বাজারের সেন্টিমেন্টে ইতিবাচক বদল দালাল স্ট্রিটের রিকোভারির সহায়ক হয়েছে।’ এই আবহে বৃহস্পতিবার কয়েকটি স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, সেই স্টকগুলি কী কী জেনে নিন।
গ্রাফাইট ইন্ডিয়া: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী এক্সপার্টরা। এই সংস্থার স্টকের দাম ৬৬৬ টাকা। গ্রাফাইট ইন্ডিয়ার স্টকের দাম এখন ২০, ৫০, ১০০ এবং ২০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। যা স্টকের স্ট্রং বায়িং ইন্টারেস্টের ইঙ্গিত দিচ্ছে। এর টার্গেট প্রাইস ৭২০ টাকা এবং স্টপ লস ৬৩৯ টাকা (Stocks)।

ফিনোলেক্স কেবল: এই সংস্থার স্টক থেকেও লাভ পেতে পারেন লগ্নিকারীরা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম এখন ৮৮৩ টাকা। এই সংস্থার শেয়ার দরও ২০, ৫০ এবং ১০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। গত কয়েকদিনে এই স্টকের রিলেটিভ স্ট্রেনথ ইনডেক্সেও বেড়েছে ফলে এই সংস্থার স্টক নিয়ে আশা বেড়েছে।। এর টার্গেট প্রাইস ৯৫০ টাকা এবং স্টপ লস ৮৪৫ টাকা।
সোনাটা সফ্টওয়্যার: এই স্টকের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কারণ এই সংস্থার স্টক পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানাচ্ছেন এক্সপার্টরা। সোনাটা সফ্টওয়্যারের স্টকের দাম এখন ২৫৩ টাকা। এর টার্গেট প্রাইস ২৭৫ টাকা এবং স্টপ লস ২৪৩ টাকা (Stocks)।
আরও পড়ুন: Raju Family: রাজুর পরিবারের পাশে দেব ও Cine Production Managers Association
মার্কেট ঘুরে দাঁড়ালেও চিন্তা বাড়াবে মুদ্রাস্ফীতি
‘রাজশ্রী, তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়’, নচিকেতার এই গানের লাইন সবার কাছে ভীষণ পরিচিত তবে এই মুদ্রাস্ফীতি দেখা যেতে চলেছে ভারতের বাজারে। আর এর জন্য রাজশ্রীর দায় নেই বরং দায়ী ভূ-রাজনৈতিক পরিস্থিতি।
IMF ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস বেড়ে ৬.৫% করেছে। যার কারণ হিসেবে রয়েছে শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এবং মার্কিন ট্যারিফ রেট কম হওয়া। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এর ফলে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে চলেছে সাধারণ মানুষের। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ঝুঁকি সম্পর্কেও স্ট্রোক করেছেন বিশেষজ্ঞরা। এই মুদ্রাস্ফীতির কারণ হিসেবে জ্বালানি, বিদ্যুৎ এবং উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি, যা মূলত পশ্চিম এশিয়ার সংকটকে দায়ী করছেন এক্সপার্টরা। তবে এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার পাশাপাশি রয়ে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার ক্ষমতা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায় শেষ পর্যন্ত (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


