Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দোলাচলের বাজারে লগ্নির কথা ভাবলে এই সব স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Stocks)।
নজর রাখুন এই কয়েকটি স্টকে (Stocks)
নতুন বছরেও বাজারে অস্থিরতা বজায় রয়েছে। তবে চলতি সপ্তাহে টানা তিনদিন পতনের পর পজিটিভ ভাইব ফিরেছে শেয়ার মার্কেটে। কিন্তু লগ্নিকারীদের মধ্যে এখনও পুরোপুরি স্বস্তির ভাবে ফেরেনি। বিগত কয়েক দিনের শেয়ার মার্কেট দোলাচল লক্ষ্য করা গিয়েছে। এই আবহে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি লগ্নির জন্য বিশেষজ্ঞরা ৬টি স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন। জেনে নিন সেই স্টকগুলি কী কী (Stocks)।
- ইউপিএল: কেমিক্যাল সেক্টরের এই স্টক নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ৭৭০ টাকা থেকে ৭৯০ টাকার রেঞ্জে এই স্টক কিনতে পরামর্শ দেওয়া হয়েছে মার্কেট বিশ্লেষকদের পক্ষ থেকে। এর টার্গেট প্রাইস ৮৭৫ টাকা থেকে ৯৫০ টাকা। স্টপ লস রয়েছে ৬৯০ টাকা।
- ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া: ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই সংস্থার স্টক নিয়েও আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ২০৫ টাকা থেকে ২১১ টাকার রেঞ্জে এই স্টক কিনতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। এর টার্গেট প্রাইস ২৩৮ টাকা থেকে ২৭২ টাকা। স্টপ লস রয়েছে ১৮২ টাকায়।
- গ্রানুয়েলস ইন্ডিয়া: গ্রানুয়েলস ইন্ডিয়ার স্টক থেকেও লাভের মুখ দেখতে পারেন লগ্নিকারীরা, বলেই মনে করছেন এক্সপার্টরা। বিশেষজ্ঞদের মত অনুযায়ী হায়দরাবাদের এই ফার্মা কোম্পানির স্টক কেনা যেতে পারে ৬১৭ টাকা থেকে ৬৩৩ টাকার মধ্যে। এর টার্গেট প্রাইস ৭২০ টাকা থেকে ৮০৩ টাকা। স্টপ লস রয়েছে ৫৪০ টাকায়।
- ইন্দাস টাওয়ার: এই টেলিকমিউনিকেশন সংস্থার স্টকেও নজর রাখতে পারেন বলেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ৪২০ টাকা থেকে ৪২৫ টাকার রেঞ্জে এই স্টক কিনতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এর টার্গেট প্রাইস ৪৭৫ টাকা থেকে ৫০৫ টাকা। স্টপ লস রয়েছে ৩৬৫ টাকা।

আরও পড়ুন: Saraswati Puja: শীত কি বসন্তকে আটকে দিল! পলাশহীন সরস্বতী পুজোর আশঙ্কা
- এনএমডিসি: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। ৮২.৬০ টাকা থেকে ৮৫ টাকার রেঞ্জে এই স্টক কিনতে পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের একাংশের তরফে। এর টার্গেট প্রাইস ৯৪ টাকা থেকে ১০৪ টাকা এবং স্টপ লস ৭৩.৪০ টাকা।
- রোলেক্স রিংস: বিভিন্ন রকমের মেশিনের যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা রোলেক্স রিংসের স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টক ১২৫ টাকা থেকে ১৩২ টাকার রেঞ্জে কেনা যেতে পারে বলেই মনে করছেন তাঁরা। এর টার্গেট প্রাইস ১৫৫ টাকা থেকে ২০০ টাকা এবং স্টপ লস ১০৯ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


