Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বছর শেষে শেয়ার বাজারের ছবি কেমন হতে পারে? কী বলছেন মার্কেট বিশেষজ্ঞরা (Stocks)?
নজরে রাখবেন কোন কোন স্টক? (Stocks)
বছর শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি। কেমন থাকবে আজকের বাজার। বিশেষজ্ঞরা মনে করছেন এই সময় লগ্নিকারীদের মধ্যে সাবধানী মনোভাব দেখা যাবে। বুধবার অল্প হলেও পজিটিভ ট্রেন্ড নিয়ে শুরু হতে পারে মার্কেট। বিশ্ব এবং অভ্যন্তরীণ ক্ষেত্রেও পরিস্থিতি তেমন। তবে সামনে বড়দিন আর এই উৎসবের আবহে বিনিয়োগ কিছুটা কম হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বাছাই সেক্টরে কেনাবেচা বেশি দেখা যেতে পারে। কনসলিডেশন বেশি দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে (Stocks)।
মার্কেট এক্সপার্টদের মতে, এ দিন সূচক নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে। নিফটি৫০ এখন ২৫৮০০ থেকে ২৬২০০-এর মধ্যে ঘোরাফেরা করছে। যদি এই রেজিস্ট্যান্স পেরিয়ে যেতে পারে সূচক, তাহলে ২৬৪৫০ ছুঁয়ে ফেলতে পারে ।
অন্যদিকে ব্যাঙ্ক নিফটি সূচক ৫৮৭০০-এর জোনে স্ট্রং সাপোর্ট নিয়ে কনসলিডেট করছে। এরপরে ৫৯৮০০-এর স্তর পেরিয়ে গেলেই এই সূচকে গতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Stocks)।

আরও পড়ুন: Gulmarg Snowfall: গুলমার্গে মরশুমের প্রথম তুষারপাত, শীতের আমেজে নামল পর্যটকদের ঢল
এ দিনের জন্য তিনটি স্টকের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা
- Nykaa: কেনা: ২৫৬ টাকা , টার্গেট: ২৬৫ টাকা , স্টপ লস: ২৪৮ টাকা
- JBM Auto: কেনা: ২৫০ টাকা , টার্গেট: ২৭০ টাকা , স্টপ লস: ২৪০ টাকা
- Balmer Lawrie: কেনা: ১৮০ টাকা, টার্গেট: ১৯০ টাকা , স্টপ লস: ১৭৬ টাকা
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


