Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিওয়ালিতে এই ১০ স্টক কিনতে পরামর্শ HDFC Securities-এর। গত কয়েক দিনের দুরন্ত পারফরম্যান্সের জেরে দেশের শেয়ার মার্কেটে ফিরেছে চাঙ্গা ভাব (Stocks to Buy)।
নজর রাখুন এই ১০ স্টকে (Stocks to Buy)
গত এক বছর ধরে শেয়ার বাজার অস্থিরতার মধ্যে যাচ্ছে। এর জেরে গত বছরের দিওয়ালির সময়ের তুলনায় বাড়েনি সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট। তবে শেষ কয়েকদিন বেশ ভাল পারফর্ম করে দেশের শেয়ার মার্কেটে এসেছে আবার চাঙ্গা ভাব। লগ্নিকারীদের মধ্যে উৎসাহ রয়েছে মুহুরৎ ট্রেডিং নিয়ে। এই পরিস্থিতে দীর্ঘমেয়াদি লগ্নির জন্য বেশ কয়েকটি স্টক কেনার পরামর্শ দিয়েছে ব্রোকারেজ সংস্থা এইচডিএফসি সিকিউরিটিজ (Stocks to Buy)।
- ভারতীয় এয়ারটেল: লং টার্মে ইনভেস্ট করলে দেশের টেলিকম সেক্টরের স্টক কিনতে পরামর্শ দিচ্ছে এই ব্রোকারেজ সংস্থা। ১৯৩৫ থেকে ১৯৮৫ টাকার রেঞ্জে এই স্টক কিনতে পরামর্শ দিচ্ছে এই ব্রোকারেজ সংস্থা। টার্গেট প্রাইস ২,২৪৪ টাকা, স্টপ লস ১,৬৮৩ টাকা (Stocks to Buy)।
- লারসেন অ্যান্ড টুব্রো: লারসেন অ্যান্ড টুব্রো সংস্থার শেয়ার ৩৭৬০ টাকা থেকে ৩৮১৮ টাকার। এর টার্গেট প্রাইস ৪২৪৩ টাকা এর স্টপ লস ৩ হাজার ১৯০ টাকা।
- আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক: এই সংস্থার স্টক কেনার পরামর্শ দিচ্ছে এই সংস্থা। ৭৩ থেকে ৭৫ টাকার রেঞ্জে কিনতে পারেন এই সংস্থার স্টক। এর টার্গেট প্রাইস ৮৮.৫ টাকা এবং এর স্টপ লস ৫৯ টাকা।
- হ্যাপি ফর্জিং: ৯১০ টাকা থেকে ৯৪৪ টাকার রেঞ্জে এই সংস্থার স্টক কিনতে পরামর্শ দিচ্ছে এইচডিএফসি সিকিউরিটিজ। এর টার্গেট প্রাইস ১ হাজার ৮৩ টাকা এবং এর স্টপ লস ৭২৯ টাকা।
- জেএসডব্লিউ এনার্জি: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী এইচডিএফসি সিকিউরিটিজ। ৫৩৮ টাকা থেকে ৫৫৫ টাকার মধ্যে এই স্টক কিনতে পরামর্শ দিয়েছে ওই ব্রোকারেজ সংস্থা। এর টার্গেট প্রাইস ৬৩৯ টাকা এবং এর স্টপ লস ৪২৮ টাকা।
- এমএসটিসি: এই পিএসইউ স্টকে দীর্ঘমেয়াদি লগ্নি করার পরামর্শই দিচ্ছে এই ব্রোকারেজ সংস্থা। ৫২৫ টাকা থেকে ৫৪৮ টাকার রেঞ্জে কিনতে পারেন এই স্টক। এর টার্গেট প্রাইস ৬৭৩ টাকা এবং এর স্টপ লস ৪১৮ টাকা (Stocks to Buy)।
- অ্যাসোসিয়েটেড অ্যালকোহলস: এই সংস্থার স্টকও দীর্ঘমেয়াগি লগ্নির জন্য বেছে নিতে পারেন বলেই মত এই ব্রোকারেজ সংস্থার। ১০০৮ টাকা থেকে ১০৩৫ টাকার রেঞ্জ কিনতে পারেন এই সংস্থার স্টক। এর টার্গেট প্রাইস ১ হাজার ১৮২ টাকা এবং এর স্টপ লস ৮০৭ টাকা।

আরও পড়ুন: Fatakesto Kali Puja 2025: গুণ্ডার দাপট না ভক্তের নিবেদন?
- নর্দ্যান এআরসি ক্যাপিটাল: লং টার্মে ইনভেস্ট করতে চাইলে ২৬৫ টাকা থেকে ২৭৭ টাকার রেঞ্জে কিনতে পারেন এই সংস্থার স্টক। এর টার্গেট প্রাইস ৩৩৩ টাকা এবং এর স্টপ লস ২০৯ টাকা।
- শীলা ফোম: এই সংস্থার স্টকেও ভরসা রাখছে এই ব্রোকারেজ সংস্থা। দীর্ঘমেয়াদি লগ্নির জন্য ৬৭৮ টাকা থেকে ৬৯৮ টাকার রেঞ্জে কিনতে পারেন এই সংস্থার স্টক। এর টার্গেট প্রাইস ৮৩৭ টাকা এবং এর স্টপ লস ৫৩৯ টাকা।
- পিডিলাইট ইন্ডাস্ট্রিজ: ১৫০০ টাকা থেকে ১৫৫০ টাকা রেঞ্জে কিনতে পারেন পিডিলাইট ইন্ডাস্ট্রিজের স্টক। এর টার্গেট প্রাইস ১ হাজার ৭১৭ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ২৮৯ টাকা (Stocks to Buy)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


